Tuesday, May 14, 2019

What should Bcs Professional etiquette ?

What should Bcs Professional etiquette ?

পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক স্যারের দেয়া
'প্রফেশনাল এটিকেট' বিষয়ে প্রয়োজনীয় টিপস যা সরার জানা মনে রাখা উচিত :
১। হ্যান্ডশেক করার সময় সিনিয়র আগে হাত বাড়ানোর পর তারপর জুনিয়র অফিসার হাত বাড়াবে। হ্যান্ডশেক হবে দুজনে দাঁড়িয়ে, চোখের দিকে তাকিয়ে, হাতে হাল্কা চাপ দিয়ে ও হাত পুরোপুরি উলম্বভাবে রেখে। সিনিয়র যতক্ষণ হাত নাড়াবেন, ততক্ষণ পর্যন্ত হ্যান্ডশেকের স্থায়িত্ব হবে। লেডি অফিসারদের কখনো আগ বাড়িয়ে হ্যান্ডশেক করা যাবে না, সেটা যে দেশেরই হোক;
২। যেকোনো অনুষ্ঠানে অফিসারের স্পাউস (স্বামী/স্ত্রী) প্রথম অগ্রাধিকার পাবে। তাকে রিসিভ করা, সম্ভব হলে প্রথম সারিতে বসানো এবং উপযুক্ত সম্মান দেখাতে হবে;
৩। একজন অফিসার কখনোই আরেকজন অফিসারকে দাঁড় করিয়ে রাখবেন না। তাকে সবসময় বসতে দিবে। কোন সিনিয়র অফিসার যদি এই ম্যানারস না জানেন, তাহলে জুনিয়র অফিসারের দায়িত্ব হবে তাকে বলা, স্যার বসতে পারি? এই বলে নিজেই বসে পড়া;
৪। একজন অফিসার কখনোই অফিসিয়াল গাড়ির একদম পেছনে সিটে বসবে না। সবসময় মাঝের সিটগুলোতে বসবে। গাড়িতে জায়গা না হলে সে পরে যাবে কিংবা অন্যভাবে যাবে, কিন্তু পেছনে বসবে না... ঊর্ধ্বতন বস বা অন্য কারো অফিসিয়াল গাড়িতে উঠার সময়েও না। পেছনের সিট অধঃস্থন কর্মচারীদের জন্য। একজন অফিসার কখনোই গাড়ির সামনে ড্রাইভারের পাশের সীটেও বসবে না;
৫। একজন অফিসার সবসময় ওয়েল ড্রেসড হবে... দাড়ি থাকলে পুরোপুরি থাকবে, না থাকলে ক্লিন শেভড হতে হবে। চুলগুলো এলোমেলো থাকা যাবে না, পকেটে চিরুনি থাকবে। ডাক্তারগণ রুগী দেখার সময়েও চেষ্টা করতে হবে ফরমাল ড্রেসে থাকার যাতে কে ডাক্তার, কে ওয়ার্ডবয় লোকেরা সহজেই বুঝতে পারে;
৬। কাটা চামুচ দিয়ে খেতে পারলে শব্দ ছাড়াই কাটা চামুচ দিয়ে খাবে। না পারলে হাত ধুয়ে এসে হাত দিয়েই ভদ্রভাবে খাবে। কিন্তু অর্ধেক কাটা চামুচ, অর্ধেক হাত কিংবা কাটা চামুচের টুংটাং শব্দ করে খাওয়া যাবে না;
৭। খাওয়ার আগে মেনু চেক করতে হবে। বুফে সিস্টেম হলে কখনোই নিজের টেবিলের প্লেট নিয়ে খাবার আনতে যাওয়া যাবে না। বুফেতে খাবার দেওয়ার সময় যে প্লেট থাকে, সেটা নিতে হবে। খাবার পরিমিত নিতে হবে আর একবার খাবার নিয়ে টেবিলে আসার পর অফিসার দ্বিতীয়বার খাবার নিতে বুফেতে যাবে না। ইশারায় ওয়েটারকে ডেকে খাবার দিতে বলবে। গরম খাবার ফু দিয়ে ঠাণ্ডা করা যাবে না। ন্যাপকিন হাত মুছার জন্য না, উরুর উপর কাপড়কে রক্ষা করার জন্য। তাই এটি থাকবে উরুর উপর। খাবারের দিকে মুখ যাবে না, মুখের দিকে খাবার আসবে। খাবার টেবিলে অফিসিয়াল, পলিটিক্স, ধর্ম বা বিরক্তিকর কোন কথা বলা যাবে না;
৮। ফরমাল লান্চ কিংবা ডিনারে চিফ গেষ্ট খাওয়া শুরু করলেই কেবল অন্যেরা শুরু করবেন। আবার তিনি শেষ করার সাথে সাথে খাওয়া বন্ধ করতে হবে, অন্যদের শেষ না হলেও। কারো আয়োজনে ফর্মাল ডিনারে গেলে হোস্টকে কিংবা বাসায় গেলে খাওয়ার পর ভাবীকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে;
৯। কাউকে ফোন করলে আগেই নিজের পরিচয় দিতে হবে;
১০। কোন কথা বা বক্তব্য দেওয়ার সময় সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। অস্পষ্ট বা অমার্জিত কোন কথা একজন অফিসার বলবে না;
১১। স্টেজে কনফিডেন্স এর সাথে দাঁড়াতে হবে। ডায়াসে সোজা ও রিল্যাক্সড হয়ে দাঁড়াতে হবে। হ্যান্ড মুভমেন্ট, আই কন্ট্যাক্ট, ভয়েস মডুলেশন করতে হবে;
১২। পূর্বানুমতি ছাড়া একজন অফিসার আরেকজনের বাসায় বা অফিসে হুটহাট করে যাবে না। আগেই ফোন বা অন্য কোন মাধ্যমে জানিয়ে তারপর যাবে। কোন সিনিয়র অফিসারের বাসায় গেলে বাচ্চাদের না যাওয়াই ভাল। কারণ তারা কান্নাকাটি, দুষ্টামি বা কোন জিনিস ভেঙ্গে ফেলতে পারে, যেটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে;
১৩। একজন কলিগ আরেকজন কলিগ বা অফিস স্টাফকে জনসম্মুখে ভুল ধারা, বকা-ঝকা করা কিংবা তার সাথে তর্কে লিপ্ত হবে না। পরে ব্যক্তিগতভাবে তার সাথে আলোচনা করে নিতে হবে কিংবা বকা-ঝকা করতে হবে;
১৪। বস ফ্রেন্ডলি আচরণ করলেও, বসের সাথে জুনিয়র অফিসার ফ্রেন্ডলি আচরণ করবে না। সবসময় অফিসিয়াল ভাব ধরে রাখবে;
১৫। কোন সিনিয়রের রুমে বসে থাকার সময় অন্যকোন সিনিয়র কর্মকর্তার আগমন ঘটলে চেয়ার ছেড়ে উঠে(যদি জায়গা না থাকে) তাকে বসতে বলতে হবে;
১৬। কোন সিনিয়র ফোন করলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত লাইন কেটে দেয়া যাবে না।
©সংগ্রহীত

Monday, May 13, 2019

Primary school job preparation Bangla 2nd paper

Primary school job preparation Bangla 2nd paper
#প্রাইমারী_প্রস্তুতি
Primary school job preparation Bangla 2nd paper
৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ ও সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে প্রাপ্ত কমন এক কথায় প্রকাশ: ৩৭৬টি
#কাজী_আব্দুল্লাহ_আল_শরীফ
1 অকালে পক্ক হয়েছে যা-অকালপক্ব।
2 অনুতে (পশ্চাতে) জন্মেছে যে -অনুজ
3 অভিজ্ঞতার অভাব আছে যার -অনভিজ্ঞ।
4 অহংকার নেই যার -নিরহংকার।
5 আচারে নিষ্ঠা আছে যার -আচারনিষ্ঠ।
6 আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত,- আদ্যোপান্ত ।
7 আপনাকে কেন্দ্র করে চিন্তা -আত্মকেন্দ্রিক
8 ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -ইতিহাসবেত্তা।
9 ইতিহাস রচনা করেন যিনি -ঐতিহাসিক।
10 ইন্দ্রিয়কে জয় করেন যিনি -জিতেন্দ্রিয়।
11 ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার -আঁষটে।
12 উপকারীর অপকার করে যে -কৃতঘ্ন।
13 উপকারীর উপকার স্বীকার করে না যে-অকৃতজ্ঞ
14 উপকারীর উপকার স্বীকার করে যে -কৃতজ্ঞ।
15 এক থেকে শুরু করে ক্রমাগত- একাদিক্রমে।
16 কর্ম সম্পাদনে পরিশ্রমী -কর্মঠ।
17 কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না -অনিবার্য।
18 চক্ষুর সম্মুখে সংঘটিত- চাক্ষুষ
19 জীবিত থেকেও যে মৃত -জীবন্মৃত
20 তল স্পর্শ করা যায় না যার -অতলস্পর্শী।
21 পা থেকে মাথা পর্যন্ত -আপাদমস্তক।
22 ফল পাকলে যে গাছ মরে যায় -ওষধি।
23 যা অতি দীর্ঘ নয় -নাতিদীর্ঘ।
24 যা কষ্টে জয় করা যায়- দুর্জয়।
25 যা কষ্টে লাভ করা যায-় দুর্লভ।
26 যা কোথাও উঁচু কোথাও নিচু -বন্ধুর।
27 যা ক্রমশ বর্ধিত হচ্ছে- বর্ধিষ্ণু।
28 যা খুব শীতল বা উষ্ণ নয় -নাতিশীতােষ্ণ।
29 যা দীপ্তি পাচ্ছে -দেদীপ্যমান।
30 যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব।
31 যা পূর্বে দেখা যায় নি- অদৃষ্টপূর্ব
32 যা পূর্বে শােনা যায় নি- অশ্রুতপূর্ব
33 যা বলা হয় নি -অনুক্ত
34 যা বলার যােগ্য নয় -অকথ্য
35 যার অন্য উপায় নেই- অনন্যোপায়।
36 যার উপস্থিত বুদ্ধি আছে -প্রত্যুৎপন্নমতি
37 যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না- অজ্ঞাতকুলশীল
38 যার সর্বস্ব হারিয়ে গেছে -সর্বহারা, হৃতসর্বস্ব।
39 যিনি বক্তৃতা দানে পটু -বাগ্মী।।
40 যে ক্রমাগত রােদন করছে -রােরুদ্যমান।
41 যে নারী বীর সন্তান প্রসব করে -বীরপ্রসূ
42 যে নারীর সন্তান বাঁচে না- মৃতবৎসা।
43 যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ -শ্বাপদসংকুল
44 যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই- অবিসংবাদিত।
45 যে রব শুনে এসেছে- রবাহুত
46 যে রােগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত -হাতুড়ে
47 লাভ করার ইচ্ছা- লিপ্সা।
48 সকলের জন্য প্রযােজ্য -সর্বজনীন।
49 হনন করার ইচ্ছা -জিঘাংসা

শুধু ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ থেকে প্রাপ্ত এক কথায় প্রকাশ: ৫১টি
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
1 অক্ষির সমক্ষে বর্তমান- প্রত্যক্ষ।
2 অনেকের মধ্যে একজন -অন্যতম।
3 আকাশে বেড়ায় যে আকাশচারী,- খেচর।
4 আপনাকে যে পণ্ডিত মনে করে- পণ্ডিতম্মন্য।
5 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার- আস্তিক।
6 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার -নাস্তিক।
7 একই মাতার উদরে জাত যে -সহােদর।
8 দিনে যে একবার আহার করে -একাহারী।
9 নদী মেখলা যে দেশের -নদীমেখলা।
10 নষ্ট হওয়াই স্বভাব যার -নশ্বর।
11 নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে -নাবিক।
12 বিদেশে থাকে যে -প্রবাসী।।
13 বিশ্বজনের হিতকর -বিশ্বজনীন।
14 মৃতের মতাে অবস্থা যার- মুমূর্ষ।
15 যা অধ্যয়ন করা হয়েছে -অধীত।
16 যা আঘাত পায়নি -অনাহত।
17 যা উদিত হচ্ছে- উদীয়মান।
18 যা কখনাে নষ্ট হয় না- অবিনশ্বর।
19 যা চিন্তা করা যায় না অচিন্তনীয়, -অচিন্ত্য।
20 যা জলে ও স্থলে চরে- উভচর।
21 যা জলে চরে- জলচর।
22 যা থলে চরে -থলচর।
23 যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়।
24 যা দমন করা যায় না- অদম্য।
25 যা নিবারণ করা কষ্টকর -দুর্নিবার।
26 যা বার বার দুলছে -দোদুল্যমান।
27 যা বিনা যত্নে লাভ করা গিয়েছে- অযত্বলন্ধ।
28 যা মর্ম স্পর্শ করে -মর্মস্পর্শী।
29 যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় -ব্যয়বহুল।
30 যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন- অনন্যসাধারণ।
31 যার আকার কুৎসিত -কদাকার।
32 যার কোনাে উপায় নেই- নিরুপায়।
33 যার কোনাে কিছু থেকেই ভয় নেই -অকুতােভয়।
34 যার প্রকৃত বর্ণ ধরা যায় না -বর্ণচোরা।
35 যার বিশেষ খ্যাতি আছে -বিখ্যাত।
36 যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে -পরগাছা।
37 যে গাছ কোনাে কাজে লাগে না- আগাছা।
38 যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না -বনস্পতি।
39 যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে- কাককন্ধ্যা।
40 যে নারী নিজে বর বরণ করে নেয-় স্বয়ংবরা।
41 যে নারীর কোনাে সন্তান হয় না -বন্ধ্যা।
42 যে পুরুষ বিয়ে করেছে -কৃতদার।
43 যে পুরুষের চেহারা দেখতে সুন্দর -সুদর্শন।
44 যে বাতু থেকে উৎখাত হয়েছে- উদ্বাস্তু।
45 যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -অবিমৃষ্যকারী।
46 যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না- অপরিণামদর্শী।
47 যে মেয়ের বিয়ে হয়নি -অনুঢ়া।
48 যে শুনেই মনে রাখতে পারে -শ্রুতিধর।
49 যে সকল অত্যাচারই সয়ে যায়- সর্বংসহা।
50 শুভ ক্ষণে জন্ম যার -ক্ষণজন্মা।
51 সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা -প্রত্যুদৃগমন।
সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ৫১-১০০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
৫১ ঐতিহাসিককালেরও আগের- প্রাগৈতিহাসিক
৫২ কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়ােগ- বুনি
৫৩ করার ইচ্ছা -চিকীর্ষা।
৫৪ কাচের তৈরি বাড়ি -শিশমহল।
৫৫ কাজে যার অভিজ্ঞতা আছে -করিতকর্মা
৫৬ কি করতে হবে তা বুঝতে না পারা -কিংকর্তব্যবিমূঢ়
৫৭ কুকুরের ডাক -বুক্কন
৫৮ কুমারীর পুত্র -কানীনময়
৫৯ কোকিলের ডাক -কুহু
৬০ কোনাে কিছু থেকেই যার ভয় নেই -অকুতোভয়
৬১ ক্ষমা করার ইচ্ছা -চিক্ষমিষা
৬২ ক্ষমার যােগ্য -ক্ষমার্হ।
৬৩ ক্ষুদ্র অঙ্গ -উপাঙ্গ
৬৪ ক্ষুদ্র কূপ -পাতকুয়া।
৬৫ ক্ষুদ্র গাছ -গাছড়া।
৬৬ ক্ষুদ্র গ্রাম -পল্লিগ্রাম
৬৭ ক্ষুদ্র চিহ্ন -বিন্দু।
৬৮ ক্ষুদ্র জাতীয় বক -বলাক।
৬৯ ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র -নাকাড়া
৭০ ক্ষুদ্র তিীয় বকের শ্রেণি -বলাকা
৭১ ক্ষুদ্র নদী -সারণি
৭২ ক্ষুদ্র নাটক- নাটিকা।
৭৩ ক্ষুদ্র নালা -নালি।
৭৪ ক্ষুদ্র প্রলয় -খণ্ডপ্রলয়
৭৫ ক্ষুদ্র প্রস্তরখণ্ড -নুড়ি
৭৬ ক্ষুদ্র ফেঁড়া- ফুসকুড়ি
৭৭ ক্ষুদ্র বা নিচু কাঠের আসন -পিড়ি
৭৮ ক্ষুদ্র বাগান -বাগিচা
৭৯ ক্ষুদ্র বিন্দু -ফুটকি
৮০ ক্ষুদ্র মৃৎপাত্র -ভঁড়
৮১ ক্ষুদ্র রথ- রথার্ভক
৮২ ক্ষুদ্র রাজা- রাজড়া
৮৩ ক্ষুদ্র লতা -লতিকারুকার
৮৪ ক্ষুদ্র লেবু -পাতিলেবু
৮৫ ক্ষুদ্র শিয়াল -খেকশিয়াল
৮৬ ক্ষুদ্র হাঁস -পাতিহাঁস
৮৭ ক্ষুদ্রকায় ঘােড়া -টাটু
৮৮ গদ্যপদ্যময় কাব্য- চম্পু
৮৯ গমন করার ইচ্ছা -জিগমিষা
৯০ গম্ভীর ধ্বনি -মন্দ্র।
৯১ গরুর খুরে চিহ্নিত স্থান -গোষ্পদ
৯২ গুরু বাসগৃহ -গুরুকুল।
৯৩ ঘরের অভাব- হা-ঘর
৯৪ চতুরঙ্গ অষ্টপ্রহর (সারা দিন) ব্যবহার্য যা- আটপৌরে
৯৫ চার অভ্রান্ত জ্ঞান -প্রমা।
৯৬ চৈত্র মাসে উৎপন্ন ফসল- চৈতালি
৯৭ চোখের কোণ- অপাঙ্গ
৯৮ জয় করার ইচ্ছা -জিগীষা
৯৯ জয়ের জন্য যে উৎসব -জয়ন্তী
১০০ জলপানের জন্য দেয় অর্থ -জলপানি (বৃত্তি)
সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ১০১-১৫০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
১০১ জলে ও স্থলে চরে যে- উভচর।
১০২ জানবার ইচ্ছা -জিজ্ঞাসা
১০৩ জ্বল জ্বল করছে যা -জাজ্বল্যমান।
১০৪ জ্বলছে যে অর্চি (শিখা) -জ্বলদর্চি
১০৫ ঠেঙিয়ে ডাকাতি করে যারা -ঠ্যাঙারে।
১০৬ তুরিত গমন করতে পারে যে -তুরগ (ঘোড়া)
১০৭ তৃণাচ্ছাদিত ভূমি -শাল।
১০৮ ত্রাণ লাভ করার ইচ্ছা -তিতীর্ষা
১০৯ দমন করা কষ্টকর যাকে -দুর্দমনীয়
১১০ দমন করা যায় না যাকে -অদম্য
১১১ দান করার ইচ্ছা -দিৎসা
১১২ দিনের অপর ভাগ -অপরাহু
১১৩ দিনের পূর্ব ভাগ -পূর্বাহ
১১৪ দিনের মধ্য ভাগ -মধ্যাহ্ন
১১৫ দিনের সায় (অবসান) ভাগ -সায়াহ্ন
১১৬ দুয়ের মধ্যে একটি -অন্যতর
১১৭ দেখবার ইচ্ছা -দিদৃক্ষা
১১৮ দেখে চোখের আশা মেটে না যাকে -অতৃপ্তদৃশ্য
১১৯ দ্বারে থাকে যে -দৌবারিক।
১২০ ধনুকের ধ্বনি -টঙ্কার
১২১ ধন্যবাদের যােগ্য -ধন্যবাদাহ
১২২ ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন -পরিব্রাজন
১২৩ ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ -প্রব্রজ্যা
১২৪ ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে -ধুরন্ধর
১২৫ নষ্ট হওয়া স্বভাব যার -নশ্বর।
১২৬ নারীর কটিভূষণ -রশনা।
১২৭ নারীর কোমরবেষ্টনি ভূষণ -মেখলা
১২৮ নারীর লীলাময়ী নৃত্য- লাস্য
১২৯ নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল) -নিদাঘ
১৩০ নিন্দা করার ইচ্ছা -জুগুপ্সা
১৩১ নির্মাণ করার ইচ্ছা- নির্মিসা
১৩২ নীল বর্ণ পদ্ম -ইন্দির।
১৩৩ নূপুরের ধ্বনি -নিকৃণ
১৩৪ ন্যায় শাস্ত্র জানেন যিনি -নৈয়ায়িক
১৩৫ পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব -রজত জয়ন্তী
১৩৬ পঙক্তিতে বসার অনুপযুক্ত -অপাঙতেয়
১৩৭ পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব -সুবর্ণ জয়ন্তী
১৩৮ পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ -অধিবেদন
১৩৯ পত্নীর সাথে বর্তমান- সপত্নীক
১৪০ পদ্মের উঁটা বা নাল- মৃণাল।
১৪১ পদ্মের ঝাড় বা মৃণালসমূহ -মৃণালিনী
১৪২ পদ্মের ন্যায় অক্ষি বা চোখ -পুণ্ডরীকাক্ষ
১৪৩ পরকে (কোকিল শাবক) পালন করে যে- পরভৃৎ (কাক)
১৪৪ পরের (কাকের) দ্বারা প্রতিপালিত যে -পরভৃত (কোকিল)
১৪৫ পা দিয়ে যে চলে না- পন্নগ (সর্প)।
১৪৬ পা ধােয়ার জল -পাদ্য
১৪৭ পান করার ইচ্ছা -পিপাসা
১৪৮ পিতৃগৃহবাসিনী -চিরন্টী
১৪৯ পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন -পুণ্যাহ।
১৫০ পুরুষের উদ্দাম নৃত্য- তাণ্ডব
সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ১৫১-২০০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
১৫১ পুরুষের কটিবন্ধ -সরাসন
১৫২ পুরুষের কর্ণভূষণ -বীরবৌলি
১৫৩ পূর্ব ও পরের অবস্থা -পৌর্বাপর্যয়
১৫৪ পেঁচা বা উলুকের ডাক- হ্যাকার
১৫৫ পৌষ মাসে উৎপন্ন ফসল -পৌষালি
১৫৬ প্রতিকার করার ইচ্ছা -প্রতিচিকীর্ষা
১৫৭ প্রতিবিধান করার ইচ্ছা -প্রতিবিধিৎসা
১৫৮ প্রবেশ করার ইচ্ছা -বিবক্ষা
১৫৯ প্রশংসার যােগ্য -প্রশংসাৰ্য
১৬০ প্রাণ ওষ্ঠাগত হবার মতাে অবস্থা -লবেজান
১৬১ প্রায় প্রভাত হয়েছে এমন -প্রভাতকল্পা
১৬২ প্রিয় কাজ করার ইচ্ছা- প্রিয়চিকীর্ষা।
১৬৩ ফুল হতে জাত -ফুলেল
১৬৪ ফেলে দেবার যােগ্য -ফেনায়ক
১৬৫ বড় ভাই থাকতে ছােট ভাইয়ের বিয়ে -পরিবেদন।
১৬৬ বন্দুক বা তির ছোড়ার অনুশীলনের জন্য স্থাপিত এ লক্ষ্য -চাঁদমারি
১৬৭ বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা -মাধুকরী/মধুকরী
১৬৮ বাঘের চর্ম- কৃত্তি
১৬৯ বাতাসে (ক-তে) চরে যে -কপােত
১৭০ বাদ্যযন্ত্রের ধ্বনি -ঝংকার
১৭১ বাস করার ইচ্ছা- বিবৎসা
১৭২ বিজয় লাভের ইচ্ছা- বিজিগীষা
১৭৩ বিশেষ খ্যাতি আছে যার -বিখ্যাত
১৭৪ বিহায়সে (আকাশ) বিচরণ করে যে -বিহগ/বিহঙ্গ
১৭৫ বীরের গর্জন -হুঙ্কার
১৭৬ বেঁচে থাকার ইচ্ছা- জিজীবিষা।
১৭৭ ভােজন করার ইচ্ছা- বুভুক্ষা
১৭৮ ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে যে -ভুজগ/ভুজঙ্গ(স)
১৭৯ ভুলহীন ঋষি বাক্য -আপ্তবাক্য
১৮০ ভ্রমরের শব্দ -গুঞ্জন।
১৮১ ময়ূরের ডাক -কেকা
১৮২ মশত বর্ণ পদ -পৰীক
১৮৩ মাছিও প্রবেশ করে না যেখানে- নির্মক্ষিক
১৮৪ মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন- উপবৃত্ত
১৮৫ মাণের যােগ্য -ঘেয়।
১৮৬ মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া- অনুব্রজন
১৮৭ মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া -প্রত্যুৎগমন
১৮৮ মায়া (ছল) জানে না যে -অমায়িক
১৮৯ মাসের শেষ দিন -সংক্রান্তি।
১৯০ মােরগের ডাক -শকুনিবাদ
১৯১ মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সঙ্কেত স্থানে গমন -অভিসার
১৯২ মুক্তি পেতে ইচ্ছা -মুমুক্ষা
১৯৩ মৃত্তিকার দ্বারা নির্মিত - মৃন্ময়
১৯৪ যা অতিক্রম করা যায় না -অনতিক্রম্য
১৯৫ যা অনুভব করা হচ্ছে -অনুভূয়মান
১৯৬ যা অপনয়ন (দূর) করা কষ্টকর -দূরপনেয়
১৯৭ যা অপনয়ন (দূর) করা যায় না -অনপনেয়
১৯৮ যা অস্ত যাচ্ছে -অস্তায়মান
১৯৯ যা আগুনে পােড়ে না -অগ্নিসহ।
২০০ যা আঘাত পায় নি- অনাহত
সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ:২০১-২৫০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
২০১ যা আহুত (ডাকা) হয়নি -অনাহুত
২০২ যা উচ্চারণ করা কঠিন -দুরুচ্চার্য।
২০৩ যা উচ্চারণ করা যায় না -অনুচ্চার্য।
২০৪ যা উপলব্ধি করা যাচ্ছে -উপলভ্যমান
২০৫ যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে -ক্ষীয়মাণ।
২০৬ যা ক্রমশ দূরে সরে যাচ্ছে -অপসৃয়মাণ
২০৭ যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে -ক্রমবিস্তাৰ্যমান
২০৮ যা ক্রয় করার যােগ্য -ক্রেয়
২০৯ যা চিবিয়ে খাবার যােগ্য -চর্ব
২১০ যা চুষে খাবার যােগ্য -চোষ্য।
২১১ যা চেটে খাবার যােগ্য -লেহ্য।
২১২ যা জল দেয়- জলদ (মেঘ)
২১৩ যা ধারণ বা পােষণ করে -ধর্ম।
২১৪ যা নিজের দ্বারা অর্জিত -স্বােপার্জিত
২১৫ যা পান করার যােগ্য -পেয়।
২১৬ যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে -দেদীপ্যমান
২১৭ যা পুনঃ পুনঃ দুলছে- দোদুল্যমান
২১৮ যা পূর্বে কখনাে হয় নি -অভূতপূর্ব
২১৯ যা পূর্বে চিন্তা করা যায় নি -অচিন্তিতপূর্ব
২২০ যা প্রকাশ করা হয় নি -অব্যক্ত
২২১ যা প্রতিরােধ করা যায় না -অপ্রতিরােধ্য।
২২২ যা প্রমাণ করা যায় না -অপ্রমেয়
২২৩ যা বচন / বাক্যে প্রকাশযােগ্য নয় -অনির্বচনীয়
২২৪ যা বলা হচ্ছে -বক্ষ্যমাণ
২২৫ যা বহন করা হচ্ছে- নীয়মান
২২৬ যা বিক্রয় করার যােগ্য- বিক্রেয়
২২৭ যা মাটি ভেদ করে ওঠে -উদ্ভিদ।
২২৮ যা মুছে ফেলা যায় না -দুর্মোচ্য
২২৯ যা শল্য-ব্যথা দূরীকৃত করে -বিশল্যকরণী
২৩০ যা সহজে জানা যায় না -দুয়ে ।
২৩১ যার অর্থ নেই -অর্থহীন
২৩২ যার ঈহা (চেষ্টা) নেই -নিরীহ
২৩৩ যার কোনাে তিথি নেই -অতিথি
২৩৪ যার চারদিকে স্থল -হ্রদ
২৩৫ যার দাড়ি গোঁফ উঠে নি -অজাতশত্রু
২৩৬ যার দুই দিক বা চার দিকে জল- দ্বীপ
২৩৭ যার দুটি মাত্র দাঁত- দ্বিরদ (হাতি)
২৩৮ যার দুবার জন্ম হয-় দ্বিজ
২৩৯ যার দুহাত সমান চলে -সব্যসাচী
২৪০ যার পুত্র নেই -অপুত্রক
২৪১ যার পূর্বজন্মের কথা স্মরণ আছে -জাতিস্মর
২৪২ যার বরাহের (শূকর) মতাে খুর- বরাখুরে
২৪৩ যার বেশবাস সংবৃত নয় -অসংবৃত
২৪৪ যার শুভ ক্ষণে জন্ম -ক্ষণজন্মা
২৪৫ যিনি অতিশয় হিসাবি- পাটোয়ারি
২৪৬ যুদ্ধ থেকে যে বীর পালায় না- সংশপ্তক
২৪৭ যুদ্ধে স্থির থাকেন যিনি -যুধিষ্ঠির
২৪৮ যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করে নি -অকৃতদার
২৪৯ যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করেছে -কৃতদার
২৫০ যে (পুরুষ) প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার পরিগ্রহ করেছে- অধিবেত্তা
সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ২৫১-৩০০
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
২৫১ যে অগ্র-পশ্চাৎ চিন্তা না-করে কাজ করে -অবিমৃশ্যকারী
২৫২ যে অন্য দিকে মন দেয় না -অনন্যমনা
২৫৩ যে অপরের লেখা চুরি করে নিজনামে চালায়- কুম্ভীলক
২৫৪ যে আকৃষ্ট হচ্ছে- কৃষ্যমাণ
২৫৫ যে আপনাকে কৃতার্থ মনে করে -কৃতার্থম্মন্য
২৫৬ যে আপনাকে পণ্ডিত মনে করে -পণ্ডিতম্মন্য
২৫৭ যে আপনাকে হত্যা করে -আত্মঘাতী
২৫৮ যে আলােতে কুমুদ ফোটে -কৌমুদী
২৫৯ যে গমন করে না- নগ পাহাড়)
২৬০ যে গাঁজায় নেশা করে -গেঁজেল
২৬১ যে গাভি প্রসবও করে না, দুধও দেয় না- গােবশা।
২৬২ যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালােবাসে- বারমুখাে ।
২৬৩ যে জমিতে দুবার ফসল হয় - দো-ফসলি
২৬৪ যে জমিতে ফসল জন্মায় না -ঊষর
২৬৫ যে তির নিক্ষেপে পটু -তিরন্দাজ
২৬৬ যে দিন তিন তিথির মিলন ঘটে -ত্র্যহস্পর্শ
২৬৭ যে নারী (বা গাভী) দুগ্ধবতী- পয়স্বিনী
২৬৮ যে নারী অঘটন ঘটাতে পারদর্শী- অঘটনঘটনপটিয়সী
২৬৯ যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা -মহাশ্বেতা
২৭০ যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা -পরভৃতা বা পরভৃতিকা
২৭১ যে নারী আনন্দ দান করে -বিনােদিনী
২৭২ যে নারী একবার সন্তান প্রসব করেছে -কাকবন্ধ্যা
২৭৩ যে নারী কহলপ্রিয-় খাপ্তানী
২৭৪ যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা -চিত্রার্পিতা
২৭৫ যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না -অঙ্গনা
২৭৬ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল -অন্যপূর্বা
২৭৭ যে নারী প্রিয় বাক্য বলে -প্রিয়ংবদা
২৭৮ যে নারী বার (সমূহ) গামিনী -বারাঙ্গনা।
২৭৯ যে নারী বীর- বীরাঙ্গনা
২৮০ যে নারী শিশুসন্তানসহ বিধবা- বালপুত্রিকা
২৮১ যে নারী সাগরে বিচরণ করে- সাগরিকা
২৮২ যে নারী সুন্দরী -রামা
২৮৩ যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) -অসূর্যম্পশ্যা
২৮৪ যে নারী স্বয়ং পতি বরণ করে -স্বয়ংবরা
২৮৫ যে নারীর (মেয়ের) বিয়ে হয় নি- কুমারী
২৮৬ যে নারীর অসূয়া (হিংসা) নেই -অনসূয়া
২৮৭ যে নারীর দুটি মাত্র পুত্র -দ্বিপুত্রিকা।
২৮৮ যে নারীর নখ শূৰ্পের (কুলা) মত -শূর্পণখা
২৮৯ যে নারীর পঞ্চ স্বামী -পঞ্চভর্তকা
২৯০ যে নারীর বিয়ে হয় না -অনূঢ়া(আইবুড়াে অর্থে)
২৯১ যে নারীর বিয়ে হয়েছে- ঊঢ়া
২৯২ যে নারীর সতীন/শত্রু নেই -নিঃসপ্ত
২৯৩ যে নারীর সন্তান হয় না -বন্ধ্যা
২৯৪ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে -নবােঢ়া।
২৯৫ যে নারীর সহবাসে মৃত্যু হয় -বিষকন্যকা
২৯৬ যে নারীর স্বামী (ভর্তা) বিদেশে থাকে- প্রােষিতভর্তৃকা
২৯৭ যে নারীর স্বামী ও পুত্র জীবিত -বীরা বা পুরন্ধ্রী
২৯৮ যে নারীর স্বামী ও পুত্র মৃত -অবীরা
২৯৯ যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে- অধিবিন্না
৩০০ যে নারীর হাসি কুটিলতাবর্জিত- শুচিস্মিতা
সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ: ৩০১-৩৭৬
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
৩০১ যে নারীর হাসি সুন্দর- সুস্মিতা
৩০২ যে পরের গুণেও দোষ ধরে -অসূয়ক
৩০৩ যে পুত্রের মাতা কুমারী -কানীন
৩০৪ যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে -প্রােষিতপত্নীক বা প্রােষিতভার্য
৩০৫ যে বিদ্যা লাভ করেছে -কৃতবিদ্য
৩০৬ যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না -বনস্পতি
৩০৭ যে মেঘে প্রচুর বৃষ্টি হয় -সংবর্ত
৩০৮ যে মেয়ের বয়স দশ বৎসর -কন্যকা।
৩০৯ যে রূপ ইচ্ছা -যদৃচ্ছা
৩১০ যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে- মরণােত্তরজাতক
৩১১ যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় -ঔষধি।
৩১২ যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে -অন্ত্যজ
৩১৩ যে সর্বত্র গমন করে -সর্বগ
৩১৪ যে সুপথ থেকে কুপথে যায়- উন্মার্গগামী
৩১৫ যেখানে মৃতজন্তু ফেলা হয় -ভাগাড় / উপশল্য
৩১৬ যে-শিশু আটমাসে জন্মগ্রহণ করেছে -আটাসে
৩১৭ রক্ত বর্ণ পদ্ম- কোকনদ
৩১৮ রমণের ইচ্ছা -রিরংসা
৩১৯ রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক -ক্রেঙ্কার
৩২০ রাত্রিকালীন যুদ্ধ -সৌপ্তিক
৩২১ রাত্রির তিনভাগ একত্রে -ত্রিযামা
৩২২ রাত্রির প্রথম ভাগ -পূর্বরাত্র
৩২৩ রাত্রির মধ্যভাগ -মহানিশা
৩২৪ রাত্রির শেষভাগ -পররাত্র
৩২৫ রাহ বা রাস্তায় ডাকাতি -রাহাজানি
৩২৬ রােদে শুকোনাে আম -আমশি
৩২৭ রেশম দিয়ে নির্মিত -রেশমি
৩২৮ লবণ কম দেওয়া হয়েছে এমন -আলুনি
৩২৯ লাফিয়ে চলে যে -প্লবগ (ব্যাঙ/বানর)।
৩৩০ শত্রুকে জয় করেন যিনি -পরঞ্জয় বা শত্রুজিৎ
৩৩১ শত্রুকে হত্যা করেন যিনি -শত্রুঘ্ন ।
৩৩২ শােনামাত্র যার মনে থাকে -শ্রুতিধর
৩৩৩ শুকনাে পাতার শব্দ- মর্মর।
৩৩৪ ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব- হীরক জয়ন্তী
৩৩৫ সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক -সর্বজনীন
৩৩৬ সদ্য দোহনকৃত উষ্ণ দুধ -ধাররাষ্ণ
৩৩৭ সব কিছু সহ্য করেন যিনি -সর্বংসহা
৩৩৮ সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত -আসমুদ্রহিমাচল
৩৩৯ সমুদ্রের ঢেউ -ঊর্মি।
৩৪০ সমুদ্রের ঢেউয়ের শব্দ -কল্লোল
৩৪১ সরােবরে জন্যে যা- সরােজ
৩৪২ সর্বত্র গমন করেন যিনি -সর্বগ
৩৪৩ সাপের খােলস -নিরমোক বা কধুক
৩৪৪ সিংহের নাদ (ডাক)- হুঙ্কার
৩৪৫ সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ -অয়নাংশ
৩৪৬ সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত- সাবন
৩৪৭ সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল- ব্রাহ্মমুহূর্ত
৩৪৮ সৃষ্টি করার ইচ্ছা -সিসৃক্ষা
৩৪৯ সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস নাই যার -নাস্তিক
৩৫০ সেবা করার ইচ্ছা- শুশ্রুষা
৩৫১ সৈনিকদলের বিশ্রাম শিবির- স্কন্দাবার
৩৫২ স্তন্য পান করে যে- স্তন্যপায়ী।
৩৫৩ স্বপ্নে (ঘুমে) শিশুর স্বগত হাসি-কান্না -দেয়ালা
৩৫৪ স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে -স্বৈরাচারী
৩৫৫ স্বাদ গ্রহণ করা হয়েছে এমন- স্বাদিত
৩৫৬ স্বামীর চিতায় পুড়ে মরা -সহমরণ
৩৫৭ স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ)- উপদা
৩৫৮ স্মরণের যােগ্য -স্মরণাই
৩৫৯ হরিণের চর্ম -অজিন
৩৬০ হরিণের চর্মের আসন -অজিনাসন
৩৬১ হরেক রকম বলে যে- হরবােলা
৩৬২ হস্ত, অশ্ব, রথ, পদাতিকের সমাহার -চতুরঙ্গ
৩৬৩ হাতির ডাক- বৃংহণ বা বৃংহিত
৩৬৪ হাতির পিঠে আরােহী বসার স্থান -হাওদা
৩৬৫ হাতির শাবক (বাচ্চা) -করভ
৩৬৬ হাতের কজি -মণিবন্ধ
৩৬৭ হাতের কজি থেকে আঙুলের ডগা পর্যন্ত -পাণি
৩৬৮ হাতের কনুই থেকে কজি পর্যন্ত অংশ -প্রকোষ্ঠ
৩৬৯ হাতের চতুর্থ আঙুল -অনামিকা।
৩৭০ হাতের তৃতীয় আঙুল- মধ্যমা।
৩৭১ হাতের তেলাে বা তালু -করতল।
৩৭২ হাতের দ্বিতীয় আঙুল -তর্জনী।
৩৭৩ হাতের পঞ্চম আঙুল -কনিষ্ঠা ।
৩৭৪ হাতের প্রথম আঙুল (বুড়াে আঙুল) -অঙ্গুষ্ঠ
৩৭৫ হিত ইচ্ছা করে যে- হিতৈষী
৩৭৬ হেমন্তকালে উৎপন্ন ফসল- হৈমন্তিক
এর বাইরে আসবে না, ইনশাআল্লাহ্‌।
+++++++++++++++++++++++++
Primary school job preparation Bangla 2nd paper
+++++++++++++++++++++++++++++++++++++++
   by BCS OUR goal 

40th Bcs written preparation Grontho Somalochona PDF download

40th Bcs written preparation Grontho Somalochona PDF download

Its a very important Pdf book for all Bcs student for written test.
So guys don't miss ..Keep me touch on..

General knowledge For job preparation

General knowledge For job preparation  

##হাই_ভোল্টেজ##
##বাংলাদেশ#
১) ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে – ২০২১ সালে
২) আদমশুমারির নতুন নাম হবে – জনশুমারি
৩) “ বাংলাদেশের সুইজারল্যান্ড “ বলা হয় – টেকেরহাট,তাহিরপুর, সুনামগঞ্জকে
৪) সুনামগঞ্জের পূর্ব নাম – ষোলশহর
৫) “ নীলাদ্রি লেক “ অবস্থিত – টেকেরহাট, তাহিরপুর, সুনামগঞ্জ
৬) বাংলাদেশ ভূ খন্ড প্রথম আয়করের আওতায় আসে – ১৮৬০ সালে
৭) TIN ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল – ১৯৯৩ সালে
৮) হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট অবস্থিত – মিঠামইন, কিশোরগঞ্জ
৯) সামরিক শক্তিতে বাংলাদেশ বিশ্বে – ৫৬ তম
১০) ২০১৮ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান – ২৫ তম
১১) ২০১৮ সালে বৈশ্বিক রেমিট্যান্স আহরণে বাংলাদেশ - ৯ম
১২) ২৫ ডিসেম্বর ২০১৮ বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী যে ভাষায় প্রকাশিত হয় – অসমীয়
১৩) অসমীয় ভাষায় এটি অনুবাদ করেন – সৌমেন ভারতীয়া ও জুরি শর্মা
১৪) বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম – কবি হাবীবুল্লাহ সিরাজী
১৫) বীর প্রতীক তারামন বিবি মারা যান – ১ ডিসেম্বর ২০১৮ ( যুদ্ধ করেছিলেন সেক্টর ১১ নং এ)
১৬) বাংলাদেশ বিমানের প্রথম ড্রিমলাইনারের নাম – আকাশবীণা, ২য় – হংসবালা
১৭) পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরিচালিত অভিযানের নাম – অপারেশন উত্তরণ
১৮) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের ক্যাপ্টেন পদে যোগ দেন প্রথম বাংলাদেশী – খন্দকার আবদুল্লাহ
১৯) এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা – ২৫৩ জন
২০) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ৩০ ডিসেম্বর ২০১৮ সালে
২১) ২০১৮ সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান – ৪৮ তম
২২) বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী মোট অনুবাদ হয় – ৯ টি ভাষায় ( ইংরেজী, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, স্প্যানিশ ও অসমীয়া)
২৩) প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের ১০০ টি দেশ ভ্রমণের ইতিহাস গড়লেন – কাজী আসমা আজমেরী
২৪) ২০১৮ সালে কাতারের ২৫ তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের – হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ
২৫) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে নির্মিত ১১ মিনিট ৩৩ সেকেন্ডের তথ্যচিত্রের নাম – শেখ হাসিনা দ্য লিডার
২৬) প্রথমবারের মতো ডিজিটাল বাংলাদেশ দিবস পালিক হয় – ১২ ডিসেম্বর ২০১৮
২৭) লন্ডনের মাদাম তুশো জাদুঘরের ন্যায় বাংলাদেশে নির্মিত জাদুঘরের নাম – “ সেলিব্রেটি গ্যালারি” ৮ ডিসেম্বর ২০১৮ যাত্রা, স্থপতি – মৃণাল হক, স্থান – গুলশান ১, রোড -২ 
২৮) নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে পিরোজপুরের – ভান্ডারিয়ায়
২৯) ঢাবির প্রথম নারী প্রক্টরের নাম – সীমা ইসলাম
৩০) ফোর্বসের ২০১৮ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা – ২৬ তম
##আন্তর্জাতিক##
৩১) IMF এর প্রথম নারী প্রধান হলেন – প্রফেসর গাীতা গোপীনাথ, ১ জানু ২০১৯ 
৩২) ঘূর্ণিঝড় “ ফেথাই” আঘাত হানে ভারতের – অন্ধ্র প্রদেশে, ১৭ ডিসেম্বর ২০১৮, নামকরণ করে – থাইল্যান্ড, ফেথাই হলো – রত্নপাথর জিরকনের নাম
৩৩) ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতার নাম – পাসু জাওয়ি
৩৪) যে দেশে প্রথম আয়কর চালু হয় – ১৭৯৮ সালে, ইংল্যান্ডে
৩৫) প্রাচ্যের নিউজিল্যান্ড বলা হয় – ভুটানকে
৩৬) বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র
৩৭) বৈশ্বিক অভিবাসন চুক্তি অনুমোদিত হয় – ১০ ডিসেম্বর ২০১৮, মরক্কোর মারাকেশে
৩৮) জাতিসংঘের সাধারণ পরিষদে এই চুক্তি অনুমোদিত হয় – ১৯ ডিসেম্বর ২০১৮
৩৯) বৈশ্বিক অভিবাসন চুক্তির লক্ষ্যে – ২৩ টি
৪০) ২০১৮ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদের শীর্ষ দেশ – ইরাক
৪১) ২০১৮ সালে বৈশ্বিক রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশ – চীন
৪২) বিশ্বে অস্ত্র বিক্রয়ে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র
৪৩) বিশ্বে অভিবাসীর শীর্ষ দেশ – ভারত
৪৪) বিশ্বে অভিবাসী গ্রহনে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র
৪৫) ইয়েলো ভেষ্ট আন্দোলন যে দেশে হয়েছিল – ফ্রান্স
৪৬) ২০১৯ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল – শারজাহ ( আবুধাবি)
৪৭) স্লোভেনিয়ার প্রথম নারী সেনা প্রধানের নাম – মেজর জেনারেল আলেঙ্কা আরমেনিক
৪৮) জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট – সালোমে জুরাবিশভিলি
৪৯) ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট – জাইর বোলসোনারো
৫০) ইউনেস্কো্র বর্তমান সদস্যদেশ – ১৯৩ ( যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পদ ত্যাগ করে ৩০ ডিসে ২০১৮দ
৫১) ওপেক এর বর্তমান সদস্য দেশ – ১৪ ( ১ জানু ২০১৯ পদ ত্যাগ করে কাতার)
৫২) গ্রিনহাউস গ্যাস নি:সরনে বিশ্বের শীর্ষ দেশ – চীন
৫৩) ২০১৮ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে শীর্ষ দেশ – আইসল্যান্ড, সর্বনিম্ন দেশ – ইয়েমেন
৫৪) বিশ্বের প্রথম ভাসমান সুপার মার্কেট চালু করেছে – দুবাই
৫৫) ২০ তম রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে – ম্যানিলায়
৫৬) চীন সাগরের নিচ দিয়ে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা হাতে নিচ্ছে – চীন
৫৭) বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনামূল্যে পরিবহন সেবা দেয়া শুরু করেছে – লুক্সেমবার্গ
৫৮) আফঘান সরকার ও তালেবানদের মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় – রাশিয়ায়
৫৯) ২০১৮ সালে ফিফা র্যাংকিয়ে শীর্ষ দেশ – বেলজিয়াম
৬০) ২০১৮ সালের ব্যালন ডি ‘অর জয়ী ফুটবলার – লুকা মদ্রিচ
----------------------------------------------------
General knowledge For job preparation  
----------------------------------------------------
By-------- bcs our goal 

Sunday, May 12, 2019

ASA jobs Circular 2019 – www.asa.org.bd

Organization Name : ASA
Total Vacancies: 39
Job Type: NGO Jobs
Post Name: Check circular image
Job Type: Full Time

Official Website: www.asa.org.bd


ASA jobs Circular 2019 – www.asa.org.bd
Add caption

ASA jobs Circular 2019 – www.asa.org.bd
So get this jobs 






41st BCS Preparation (English). Group verb

#41st_BCS_Preparation (English).
Topic-Group verb
এপিসোড ১ ও ২ একসাথে দিলাম।
সাথে সাথে মুখস্থ করে ফেলুন প্লিইইইজ।।।।
Episode -1 
Group verb: Make
✪ Make out / see through / watch on - (বুঝতে পারা) : I cannot make out what they say .
✪ Make up one’s mind - (মনস্থির করা) : I have made up my mind to go there .
✪ Make of - (বস্তুটি যে উপাদানে তৈরি তা বুঝা যায় ) : This table is made of iron .
✪ Make from - (বস্তুটি যে উপাদানে তৈরি তা বুঝা যায় না এমন বুঝানোর জন্য লেখা হয় ) : Paper is made from wood /bamboo .
✪ Make after / run after / go after - (পিছু পিছু ধাবিত হওয়া ) : The police made after the thief.
✪ Make over- (হস্তান্তর করা) : The captain needs to make over his image.
✪ Make off- (পালিয় যাওয়া):The thief made off with ornaments.
✪ Make up for - ( ক্ষতিপূরণ করা) :We need to do more to make up for the loss.
Episode -2
খুব গুরুত্বপূর্ণ Group Verbs / phrasal verbs.
যে কোন ধরনের পরীক্ষার জন্য কাজে আসবে..একই রকম অর্থের Group Verbs গুলোকে বাংলা অর্থ ও উদাহরণসহ দেওয়া হল...
Call:
✪ Call at – ( to visit some place / to stop at a place for a short time / কোন যায়গায় যাওয়া)-He called at my house this morning.
✪ Call for – ( to need or deserve a particular action, remark, or quality চাওয়া বা পদক্ষেপ, মন্তব্য, গুনের প্রয়োজন হওয়া )-He called for an explanation.
✪ Call forth –( to produce a particular reaction, কাজে লাগানো) You have to call forth all your energy in the ensuing examination.
✪ Call in –( send for, ডাকা)-We asked him to call in a doctor.
✪ Call off –( to cancel or postpone / to restrain ,প্রত্যাহার করা)- They had to call off the match as the ground was wet.
✪ Call on, upon –( call on someone/something to do something, কারো সাথে দেখা করা)-He called on me in the office.
✪ Call out – ( Shout,আওয়াজ করা)- He called out for help.
✪ Call over –(To ask one to come to a particular place, read out , A roll-call at school , ডাকা)-The teacher called over the names of his pupils in the class.
✪ Call up –(remember, স্মরণ করা)-I cannot call up your name.
( যদি টাইপিং মিস্টেক হয়, ক্ষমা প্রার্থী)
......To be continued
Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : fb S M Shamim Ahmed

Bangla 2nd paper BCS Portugal word

#পর্তুগিজ শব্দ

Bangla 2nd paper BCS  Portugal word 

১।নং.......
#আতা নামের এক #আয়া এক #গামলা #পেপে
,#পেয়ারা,#কামরাঙা,#আনারস খেয়ে #সাবান,
#তোয়ালে,#বালতি নিয়ে গোসলে গেল।অতঃপর সে #সেমিজের #ফিতা আর #কামিজের #বোতাম খুলে/ লাগিয়ে গোসল করতে লাগল
শব্দসমূহঃ– আতা,আয়া,গামলা,পেপে,পেয়ায়া,কামরাঙা, আনারস,
সাবান,তোয়ালে,বালতি,সেমিজ,ফিতা,কামিজ,বোতাম।
২।নং..........
এক #ইংরেজ #পাদ্রি #পাচার করা #আচার #মার্কা #পাউরুটি খেয়ে #টুপি পড়ে #গির্জায় গেল।গির্জায় প্রবেশ মাত্রই তার #ক্রুশ বিদ্ধ যিশুর কথা মনে হল এবং #যিশু জন্য প্রার্থনা করতে লাগল।
শব্দসমূহঃ-ইংরেজ,পাদ্রি,পাচার,আচার,মার্কা,পাউরুটি
,টুপি,গির্জা, ক্রুশ,যিশু।
৩।নং.........
এক #মিস্ত্রী #চাবি দিয়ে #ইস্পাতের #আলমারি খুলে #আলপিন আর #পেরেক নিবেন বলে #আলকাতরার #গুদামে গেলেন।
শব্দসমূহঃ—
মিস্ত্রি, চাবি,ইস্পাত, আলমারি,আলপিন,পেরেক
আলকাতরা,গুদাম।
৪।নং........
তামাকের নেশায় আসক্ত এক #কেরানী এক #বোতল #কফি খাবেন বলে তার একমাত্র #পিস্তল আর #বেহালাটা #নিলামে দিলেন।#কফি কিনেই তিনি #কামরার #বারান্দায় আরাম করে #কেদারায় বসে খেতে লাগলেন।
শব্দসমূহঃ— তামাক,কেরানি,বোতল,কফি,পিস্তল(+বোমা),বেহালা নিলাম,কামরা,বারান্দা,কেদারা।
শব্দের উৎসঃ—অ্যাসিওরেন্স ডাইজেস্ট, প্রফেসরস ডাইজেস্ট, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা —শৌমিত্র শেখর।
৪০তম বিসিএসে এখান থেকে কমন পেয়েছিলাম।আশা করি সব ধরনের জবের পরীক্ষায় #পর্তুগীজ শব্দ নিয়ে আর সমস্যায় পড়তে হবে না।একবার পড়লেই মনে থাকবে।
Rubel Bhuiyan
এক্স স্টুডেন্ট— ইতিহাস বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়।
অন্যান্য ভাষার শব্দ নিয়ে লেখাগুলো সময় পেলে শেয়ার করব,সে পর্যন্ত সঙ্গেই থাকুন।
কার্টেসি ছাড়া কপি করা নিষিদ্ধ।

Saturday, May 11, 2019

Primary school teacher mathematics solution

#প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার জন্য বাছাকৃত গণিত
#মিল্টন
ও তার সমাধান সাথে শর্ট টেকনিক (৮০% কমন আসবে
ইনশাল্লাহ)
- ------------------ ------------------ ------------------
১। স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স
ছেলের বয়সের ৪ গুণ। ৪ বছর পর ছেলের বয়স হবে ১১।
বর্তমানে স্বামীর বয়স কত?
সমাধানঃ-
দেওয়া আছে,
৪ বছর পর ছেলের বয়স ১১ বছর হবে।
.’. বর্তমানে ছেলের বয়স (১১–৪)=৭ বছর
.’. স্ত্রীর বয়স (৭×৪)=২৮ বছর
বর্তমানে স্বামীর বয়স=(২৮+৫)= ৩৩ বছর

২। সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬
বছরের সুদ ৮৪ টাকা কমে গেলো। তার মূলধন কত?
সমাধানঃ
সুদের হার কমে (১৫–১৩)%=২%
১ বছরে সুদ কমে ২ টাকা
.’. ৬ বছরে সুদ কমে (৬×২)=১২ টাকা
১২ টাকা সুদ কমলে আসল ১০০ টাকা
৮৪ টাকা সুদ কমলে আসল (১০০×৮৪)/১২
=৭০০ টাকা

৩। একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি
আরও ৮০০ টাকা বেশি বিক্রয় করলে ৮% লাভ হতো।
ছাগলটির ক্রয় মূল্য কত?
সমাধান :
ছাগলটির ক্রয় মূল্য ১০০ টাকা হলে, ৮% ক্ষতিতে বিক্রয়
মূল্য (১০০ −৮) টাকা
বা, ৯২ টাকা।
আবার , ৮% লাভে বিক্রয় মূল্য (১০০+৮ ) টাকা বা ১০৮
টাকা।
∴বিক্রয় মূল্য বেশি হয় (১০৮−৯২) টাকাবা১৬টাকা।
বিক্রয় মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
” “ ১ ” ” ” ” ” = ১০০×১৬ টাকা
“ “ ৮০০ ” ” ” “ “ = ১০০× ৮০০/১৬ টাকা
= ৫০০০ টাকা
∴ছাগলটির ক্রয় মূল্য ৫০০০ টাকা।

৪। ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত
৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও
পানির অনুপাত ৩:৭ হবে?
সমাধানঃ-
৩০ লিটার মিশ্রণে এসিড : পানি = ৭:৩
অনুপাতগুলোর সমষ্টি = ৭+৩ = ১০
এসিডের পরিমাণ = (৩০ এর ৭/১০) লিটার
= ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ এর ৩/১০) লিটার
= ৯ লিটার
ধরি,
x লিটার পানি মিশ্রত করায় অনুপাত ৩:৭ হয়
শর্তমতে, ২১: (৯+x) = ৩:৭
বা, ২১/৯+x = ৩/৭
বা, ২৭+৩x = ১৪৭
বা, ৩x = ১২০
বা, x = ৪০
অতএব, ৪০ লিটার পানি মিশাতে হবে।

৫। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর এবং
তাদের বয়সের অনুপাত ৮:৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের
অনুপাত কত ছিলো?
সমাধানঃ-
বর্তমানে তাদের বয়সের অনুপাত = ৮:৩
অনুপাতের সমষ্টি = (৮+৩)= ১১
পিতার বয়স = ( ৬৬ এর ৮/১১) = ৪৮ বছর
পুত্রের বয়স = ( ৬৬ এর ৩/১১) = ১৮ বছর
আবার,
১০ বছর পূর্বে পিতার বয়স = (৪৮–১০) = ৩৮ বছর
১০ বছর পূর্বে পুত্রের বয়স = (১৮–১০) = ৮ বছর
.’. ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৩৮:৮
= ১৯: ৪

৬। ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের
একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে?
সমাধানঃ-
১১ জন লোকের গড় ওজন = ৭০ কেজি
.’. ১১ জন লোকের ওজনের সমষ্টি = (১১×৭০) = ৭৭০ কেজি
৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের
ওজন = (৭৭০–৯০) = ৬৮০ কেজি
.’. ১০ জনের গড় ওজন = (৬৮০/১০)= ৬৮ কেজি

৭। একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে
তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা
দেওয়ায় মোট 75 টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী
সংখ্যা কত?
সমাধানঃ-
ধরি,
স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা = ক জন
১ জনে টাকা দিল = ক+ ২৫ পঁয়সা
ক জনে টাকা দিল= ক ( ক+২৫) পঁয়সা
= ক^২ + ২৫ক পঁয়সা
প্রশ্নমতে,
ক^২ + ২৫ক = (৭৫ x ১০০) (১ টাকা=১০০ পঁয়সা)
বা,ক^২ + ২৫ক -৭৫০০=০
বা,ক^২ +১০০ক-৭৫ক-৭৫০০ =০
বা,ক ( ক+১০০)-৭৫(ক+১০০)=০
বা,(ক+১০০) (ক-৭৫)=০
এখন,
ক+১০০=০
বা,ক=-১০০[গ্রহণযোগ্য নয়]
আবার,
ক-৭৫=০
বা, ক=৭৫
সুতরাং ছাত্র-ছাত্রী সংখ্যা ৭৫ জন।

৮। একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে।
১৫০ বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল ২৯৬১ বছর।
বর্তমানে পাইন গাছটির বয়স ১৪৩২ বছর। ২০০ বছর পর বট
গাছটির বয়স কত হবে?
সমাধানঃ-
১৫০ বছর পূর্বে গাছ দুটির বয়স ছিল = ২৯৬১ বছর
বর্তমানে গাছ দুটির বয়স (১৫০×২) = ৩০০
বা, (২৯৬১+৩০০) বছর
=৩২৬১ বছর
বর্তমানে বট ও পাইন গাছে মোট বয়স =৩২৬১ বছর
বর্তমানে পাইন গাছের বয়স =১৪৩২ বছর
সুতরাং , বর্তমানে বট গাছের বয়স =১৮২৯ বছর
অতএব,
বর্তমানে বট গাছের বয়স ১৮২৯ বছর হলে
২০০ বছর পর বট গাছের বয়স হবে =(১৮২৯+২০০) বছর
=২০২৯ বছর ।
উত্তর: ২০২৯ বছর ।

৯। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু. ১৩। সংখ্যা
দুটির ল.সা.গু. কত?
সমাধানঃ-
আমরা জানি,
সংখ্যা দুটির গুণফল= সংখ্যা দুটির ল.সা.গু.Xসংখ্যা দুটির
গ.সা.গু.
অতএব,
সংখ্যা দুটির ল.সা.গু.= সংখ্যা দুটির গুণফল÷সংখ্যা দুটির
গ.সা.গু.
প্রশ্নমতে,
৩৩৮০= সংখ্যা দুটির ল.সা.গু.X১৩
অতএব, সংখ্যা দুটির ল.সা.গু.= ৩৩৮০÷১৩
= ২৬০।
উঃ ২৬০

১০। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের
বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিলো ৭:২। ১০ বছর পরে
তাদের বয়সের অনুপাত কত হবে?
সমাধান:-
ধরি,পিতার বয়স x বছর
.’. পুত্রের বয়স = (৭৪-x বছর)
শর্তমতে,
(x- ১০)/(৭৪-x-10)= ৭/২
বা, (x- ১০)/(৬৪-x)= ৭/২
বা, ২x- ২০=৪৪৮-৭x
বা, ৯x= ৪৬৮
বা, x= ৫২ বছর
.’. পিতার বয়স ৫২ বছর
এবং পুত্রের বয়স=(৭৪-৫২)=২২ বছর
১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত= (৫২+১০):
(২২+১০)
=৬২:৩২
=৩১:১৬(উত্তর)

১১। ক ও খ এর বেতনের অনুপাত ৭:৫। ক, খ অপেক্ষা ৪০০
টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত?
সমাধানঃ-
ধরি, ক ও খ এর বেতন যথাক্রমে ৭x ও ৮x
শর্তমতে,
৭x- ৫x= ৪০০
বা,২x = ৪০০
বা, x= ২০০
.’. ৫x= ( ২০০×৫)
= ১০০০
উত্তরঃ ১০০০ টাকা

১২। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুন। ৬ বছর পূর্বে
পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুন ছিল। পিতা ও পুত্রের
বর্তমান বয়স কত?
সমাধানঃ-
মনেকরি, পুত্রের বর্তমান বয়স x বছর ।
তাহলে পিতার বর্তমান বয়স 4x বছর ।
6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x-6 বছর ।
6 বছর পূর্বে পিতার বয়স ছিল 4x-6 বছর ।
শর্তমতে,
(x-6)10 = 4x-6
বা, 10x-60 = 4x-6
বা, 10x-4x = -6+60
বা, 6x = 54
বা, x = 54÷6
বা, x = 9
অতএব, পুত্রের বর্তমান বয়স x= 9 বছর,
পিতার বর্তমান বয়স 4x= 4×9=36 বছর ।

১৩। পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর। পিতা, মতা ও
মেয়ের বয়সের গড় ২৯ বছর হলে মেয়ের বয়স কত?
সমাধানঃ-
পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর
.’. পিতা ও মাতার মোট বয়স (৩৬×২)=৭২ বছর
পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৯ বছর
.”. পিতা, মাতা ও মেয়ের মোট বয়স (২৯×৩)=৮৭ বছর
.’. মেয়ের বয়স= (৮৭-৭২)=১৫ বছর।

১৪। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স
পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড়
বয়স কত?
সমাধানঃ- দেওয়া আছে,
মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি।
.’. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি=(৬০+২০)=৮০ বছর
.’. পিতা ও মাতার বয়সের গড়= (৮০÷২)=৪০ বছর

১৫। পিতা ও মাতার বয়সের গড় ২৫ বছর। পিতা, মাতা ও
পুত্রের বয়সের গড় ১৮ বছর হলে, পুত্রের বয়স কত?
সমাধানঃ-
পিতা ও মাতার বয়সের গড় ২৫ বছর
.’. পিতা ও মাতার মোট বয়স (২৫×২)=৫০ বছর
আবার,
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বছর
.’. পিতা, মাতা ও পুত্রের মোট বয়স (১৮×৩)=৫৪ বছর
পুত্রের বয়স= (৫৪-৫০)= ৪ বছর।

১৬। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২৩ বছর। ৩ বছর পর
দুই পুত্রের গড় বয়স ১৩ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
সমাধানঃ-
পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২৩ বছর
.’. পিতা ও দুই পুত্রের বর্তমান মোট বয়স (২৩×৩)=৬৯ বছর
৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর
.’. ৩ বছর পর দুই পুত্রের মোট বয়স (১৩×২)=২৬ বছর
বর্তমানে দুই পুত্রের বয়স {২৬-(৩+৩)} বছর
= (২৬-৬) বছর
= ২০ বছর
.’. পিতার বর্তমান বয়স= (৬৯-২০)= ৪৯ বছর

১৭। কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫%
গণিতে এবং ১৫% পরক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে।
কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
সমাধানঃ-
শুধু ইংরেজিতে ফেল করে (৪০-১৫)%
= ২৫%
শুধু গণিতে ফেল করে (২৫-১৫)%
= ১০%
উভয় বিষয়ের ফেল করে (২৫+১০+১৫)%
= ৫০% শিক্ষার্থী
.’. উভয় বিষয়ে পাশ করে (১০০-৫০)%
=৫০% শিক্ষার্থী

১৮। মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন ৫০% হ্রাস করা
হয়। ১ বছর পর দৈনিক বেতন ৮০% বৃদ্ধি করা হয়। মন্দার
পূর্বে দৈনিক বেতন ১০০ টাকা হলে বর্তমানে শ্রমিকের
দৈনিক বেতন কত?
সমাধানঃ-
৫০% হ্রাসে বেতন= (১০০-৫০)=৫০ টাকা
.’. মন্দার পূর্বের বেতন ১০০ টাকা হলে পরের বেতন ৫০
টাকা
৮০% বৃদ্ধিতে বেতন (১০০+৮০)=১৮০ টাকা
পূর্বে বেতন ১০০ টাকা হলে পরে বেতন ৮০ টাকা
পূর্বে বেতন ৫০ টাকা হলে পরে বেতন (১৮০×৫০)/১০০
=৯০ টাকা

১৯। এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬
টাকায় বিক্রি করা হলো। শতকরা কত লাভ হলো?
সমাধানঃ-
২০ টি কমলার দাম ৫০ টাকা
.’. ১ ট কমলার দাম (৫০/২০) = ৫/২ টাকা
১২ টি কমলার বিক্রয়মূল্য ৩৬ টাকা ১ টি কমলার
বিক্রয়মূল্য (৩৬/১২)=৩ টাকা
.’. লাভ= (৩–৫/২)= ১/২ টাকা
৫/২ টাকায় লাভ হয়=১/২ টাকা
১ টাকায় লাভ হয় =(১/২)×(২/৫) টাকা
.’. ১০০ টাকায় লাভ হয় = ১×২×১০০/২×৫
=২০ টাকা
উত্তরঃ২০%

২০। a+b=4; a-b=2 হলে ab এর মান কত?
সমাধানঃ-
a+b=4_________(i)
a-b=2 _________(ii)
(i) ও (ii) যোগ করে পাই,
2a=6
∴ a =3
(i) ও (ii) বিয়োগ করে পাই,
2b=2
∴ b =1
∴ ab =3×1 = 3
উত্তরঃ-৩

২১। a+b+c=9, a^2+b^2+c^2=29 হলে ab+bc+ca এর মান কত?
সমাধানঃ-
দেওয়া আছে,
a+b+c=9
এবং a^2+b^2+c^2=29
আমরা জানি,
2(ab+bc+ca)=(a+b+c)^2-(a^2+b^2+c^2)
বা,2(ab+bc+ca)=(9)^2-29
বা,2(ab+bc+ca)=81-29
বা,2(ab+bc+ca)=52
বা,ab+bc+ca=52/2
∴ab+bc+ca=26 (Ans)

২২। ABC একটি সমকোণী ত্রিভুজ B সমকোণ AB= ৩ মিটার,
BC= ২ মিটার, AC= কত? A= কত ডিগ্রী? C= কত ডিগ্রী?
সমাধানঃ- লম্ব, AB=3
ভূমি, BC=2
অতিভূজ, AC হলে পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
AC^2=AB^2+BC^2
=3^2+2^2
=9+4
=13
সুতরাং, AC=রুট(13)
আবার, tanA=BC/AB
বা, tanA=2/3
বা, A=tan^-1(2/3)
বা, A=33.69 ডিগ্রি
একই ভাবে, tanC=AB/BC
বা, tanC=3/2
বা, C=tan^-1(3/2)
বা, C=56.3 ডিগ্রি
[ বিঃদ্রঃ এখানে ^ চিহ্ন দারা পাওয়ার বুঝায়।]

২৩। ABC একটি সমকোণী ত্রিভূজ। যার B সমকোন।
AC=9,AB=6 হলে, কোণ ACB=কত?
সমাধানঃ-
ত্রিকোণোমিতির মাধ্যমে,
আমরা জানি,sin=লম্ব/অতিভুজ
ABCএর AB=6 এবংAC=9.Bসমকোণ
.`.sin ACB=AB/AC
বা, sin ACB=6/9
বা, sin ACB=2/3
বা, ACB=sin^-1 (2/3)
বা, ACB=41.81 ডিগ্রি
সুতরাং ACB=41.81 ডিগ্রি(প্রায়)

২৪। পর পর ১০ টি সংখ্যার প্রথম ৫ টির যোগফল ৫৬০ হলে
শেষ ৫ টির যোগফল কত?
সমাধানঃ- ধরি, প্রথম সংখ্যাটি=x
প্রশ্নমতে ,
x+x+ ১+x+ ২+x+ ৩+x+ ৪= ৫৬০
বা, ৫x+১০= ৫৬০
বা, ৫x = ৫৫০
বা, x= ১১০
.’. শেষ ৫ টি সংখ্যার যোগফল
x+৫+x+৬+x+৭+x+৮+x+৯= ৫x+৩৫
=(৫×১১০)+৩৫
=৫৮৫

২৫. 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70.
এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে,
ছাত্রদের গড় নম্বর কত? (বিসিএস ৩৫তম)
A 55.5
B 65.5
C 62.5*
D 60.5
ব্যাখ্যা:- 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড়
নম্বর 70 ,তাহলে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে
মোট নম্বর 100 *70=7000
আবার,
60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে 60 জন ছাত্রীর মোট
নম্বর 60 * 75=4500
40 জন ছাত্রের মোট নম্বর = (7000-4500)=250
0 গড় =
2500/40 =62.5
Ans: 62.5

২৬. ক ও খ এর গড় আয় ৫০৫ টাকা, খ ও গ এর গড় আয় ৫৩৫
টাকা এবং ক ও গ এর গড় আয় ৫২০ টাকা। ক,খ ও গ এর
প্রত্যেকের আয় কত?
A ক এর আয় ৪৬০ টাকা, খ এর আয় ৬২০ টাকা, গ এর আয়
৫৩০ টাকা
B ক এর আয় ৪৯০ টাকা, খ এর আয় ৫২০ টাকা, গ এর আয়
৫৫০ টাকা*
C ক এর আয় ৪৫৫ টাকা, খ এর আয় ৪৬০ টাকা, গ এর আয়
৫৩০ টাকা
D ক এর আয় ৫৬০ টাকা, খ এর আয় ৫৫০ টাকা, গ এর আয়
৪৮০ টাকা
ব্যাখ্যা: এখানে ,ক+খ = ২x৫০৫ ,খ+গ= ২x ৫৩৫ ,ক+গ =
২X৫২০
বা, (ক+খ)+(খ+গ)+(গ+ক)= ২(৫০৫+৫৩৫+৫২০)[
যেহেতু এরা
গড় ]
বা, ২(ক+খ+গ)=২x১৫৬০
বা,ক+খ+গ =১৫৬০ টাকা
বা , ক+(২x ৫৩৫) =১৫৬০ টাকা
বা , ক = ১৫৬০-১০৭০ =৪৯০ টাকা
তাহলে , খ পায় = ৫২০ টাকা
এবং গ পায় = ৫৫০ টাকা

২৭. চারটি সংখ্যা M,2M+3, 3M-5 এবং 5M+1 এর গড়
63। M এর মান কত?
A ২২
B ১১
C ২৩*
D ৩২
ব্যাখ্যাঃ- চারটি সংখ্যার সমষ্টি = 4 X 63 = 252
শর্ত মতে ,
M+2M+3+3M-5+5M+1 = 252
=>M+2M+3M+5M-1 = 252
=>11M-1 = 252
=>11M = 253
সুতরাং , M = 23
একটি সংখ্যা ৪৭০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট।
সংখ্যাটি কত?
(বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর
জেনারেল 2015; ; )
A ৫৬৫
B ৫৯৫*
C ৬১৫
D কোনটিই নয়
ব্যাখ্যাঃ- উভয়ের ব্যাবধান ২৫০। ২৫০ এর অর্ধেক
১২৫. তাহলে ৪৭০+১২৫=৫৯৫
অাবার, ৭২০-১২৫=৫৯৫
অথবা, একটি সংখ্যা ৪৭০ অন্যটি ৭২০। দুটি সংখ্যার
সমষ্টি (৭২০+৪৭০)=১১৯০
এখন, ১১৯০÷২=৫৯৫।

২৮। ২ টি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুনফল ৪৩২।
তবে বড় সংখ্যাটি কত?
(পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা
(উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) 2014
A ৩৬*
B ৩৭
C ৩৮
D ৪০
ব্যাখ্যাঃ- মনে করি,
সংখ্যা দুটি যথাক্রমে a ও b
শর্তমতে,
a+b=48________(i)
ab=432________(ii)
(ii) হতে পাই,
b=432/a________(iii)
(iii) হতে b এর মান (i) তে বসিয়ে পাই,
a+b=48
বা, 432/a+a=48
বা, (432+a2)/a=48
বা, 432+a2=48a
বা, a2-48a+432=0
বা, a2-36a-12a+432=0
বা, a(a-36)-12(a-36)=0
বা, (a-12)(a-36)=0
∴ a=12,36
এখন,
a=12 হলে, b=432/12=36
a=36 হলে, b=432/36=12
∴ বড় সংখ্যাটি 36

২৯। .০৩×.০০৬×.০০৭ = ?
(বিসিএস ৩৫তম; ; )
A .০০০১২৬
B .০০০০০১২৬*
C .০০০১২৬০
D .১২৬০০০
ব্যাখ্যাঃ- দশমিকের পরে ২টি, ৩ টি এবং ৩টি অংক
আছে প্রতিটি অংশে ।
গুণফলে দশমিকের পরে মোট (২+৩+৩) = ৮টি অংক
থাকবে।
so, Ans is : .০০০০০১২৬

৩০।বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা
পায়। পূর্বে তার বেতন কত ছিল?
(পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা
(উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) 2014;
; )
A ৭৫০০ টাকা
B ৯০০০ টাকা
C ৮৫০০ টাকা*
D ৯২০০ টাকা
ব্যাখ্যাঃ- ৩০% বৃদ্ধিতে, বর্তমান বেতন = ১৩০ টাকা
বর্তমানে বেতন ১৩০ টাকা হলে পূর্ব বেতন = ১০০
টাকা
বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্ব বেতন =
(১০০×১১০৫০)/১৩০
=৮৫০০ টাকা
Ans: ৮৫০০ টাকা

৩১। ২০ কেজি পরিমাণ একটি স্পিরিট ও পানির
মিশ্রণে পানির পরিমাণ ১০%.ঐ মিশ্রণে কি পরিমাণ
পানি মিশ্রিত করলে পানির পরিমাণ হবে ২৫%?
A ৩*
B ৫
C ৮
D ১৮
ব্যাখ্যাঃ-১০% পানি এর অর্থ , ১০০ কেজি তে পানি
আছে ১০ কেজি
২০ কেজি তে পানি আছে (১০X ২০)/১০০ কে জি =২
কেজি
আবার , ২৫ % পানি হলে ,
১০০ কেজি তে পানি আছে ২৫ কেজি
২০ কেজিতে পানি আছে = (২৫ X ২০)/১০০ = ৫ কেজি
তাহলে , পানি মিস্রিত করতে হবে = (৫-২) কেজি = ৩
কেজি
উত্তরঃ ৩ কেজি ।

৩২। একখানা গাড়ির মূল্য ১৫০০ টাকা ও একটা ঘোড়ার
মূল্য ২০০০ টাকা। যদি গাড়ির মূল্য শতকরা ৫ টাকা ও
ঘোড়ার মূল্য শতকরা ৮ টাকা বৃদ্ধি পায়, তবে গাড়ি ও
ঘোড়ার মূল্য একত্রে কত হবে?
A ৩৫৯৭
B ৩৫৩৭
C ৩৭৩৫*
D ৩৭৭৫
ব্যাখ্যাঃ- ৫% বৃদ্ধিতে ,
গাড়ির বর্তমান মূল্য = ১৫০০ + (১৫০০ এর ৫/১০০) টাকা
=১৫৭৫ টাকা
৮% বৃদ্ধিতে ,
ঘোড়ার বর্তমান মূল্য = ২০০০+ (২০০০ এর ৮/১০০) টাকা
= ২১৬০ টাকা
একত্রে মূল্য = (২১৬০ +১৫৭৫) টাকা = ৩৭৩৫ টাকা
উত্তরঃ ৩৭৩৫ টাকা

৩৩।. If C/5 = R/4 = (F – 32)/9, what will be the value of C
and R if F = 140°?
A C = 0, R = 0
B C = 60, R = 48*
C C = 80, R = 100
D C = 140, R = 140
ব্যাখ্যাঃ- Here , c/5= f-32/9 or , c/5 = (140-32)/9 or,
c/5=12 or , c = 60
Again ,
r/4= 60/5 or , r = 12 X 4 or ,r = 48
১।মৌলিক সংখ্যা নির্ণয়
১-১০০ পর্যন্ত মৌলিক
সংখ্যা ২৫ টি।
কিভাবে মনে রাখবেন?
Just remember as a phone number or your account number:
44 22 322 321
(৪) ১-১০ পর্যন্ত ৪ টি যথাঃ ২, ৩,
৫,৭
(৪) ১১-২০ পর্যন্ত ৪ টি যথাঃ ১১,
১৩, ১৭,
১৯
(২) ২১-৩০ পর্যন্ত ২ টি যথাঃ ২৩,
২৯
(২) ৩১-৪০ পর্যন্ত ২ টি যথাঃ ৩১,
৩৭
(৩) ৪১-৫০ পর্যন্ত ৩ টি যথাঃ ৪১,
৪৩, ৪৭
(২) ৫১-৬০ পর্যন্ত ২ টি যথাঃ ৫৩,
৫৯
(২) ৬১-৭০ পর্যন্ত ২ টি যথাঃ ৬১,
৬৭
(৩) ৭১-৮০ পর্যন্ত ৩ টি যথাঃ ৭১,
৭৩, ৭৯
(২) ৮১-৯০ পর্যন্ত ২ টি যথাঃ ৮৩,
৮৯
(১) ৯১-১০০ পর্যন্ত ১ টি যথাঃ ৯৭
মোট ২৫ টি।

৩৪। থেকে 99 পর্যন্ত বর্গ করার কৌশল []
সূত্র:- (xy)^2=abc [যেখানে;b,cএকটি
করে সংখ্যা & a এক বা একাধিক সংখ্যা হতে পারে]
এবং
a=x^2
b=2xy
c=y^2
এবার 11 &25 বর্গ করি৷
(11)^2=(1^2)(2.1.1)(1^2)
=(1)(2)(1)
=121
আবার
(25)^2=(2^2)(2.2.5)(5^2)
=(4)(20)(25)
=(4)(20+2)5
=(4)(22)5
=(4+2)25
=625

#লাভ -ক্ষতি

টপিকস : লাভ -ক্ষতি:
আইটেম -১
একটি দ্রব্য নির্দিষ্ট % লাভে/ক্ষতিতে বিক্রয় করা হয়।
বিক্রয় মূল্য ….. টাকা বেশি হলে % লাভে/ক্ষতি হয় ।
ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।
উদা: একটি মোবাইল ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়।
বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য
নির্ণয় করতে হবে।
টেকনিক :
ক্রয়মূল্য ={১০০xযত বেশি থাকবে}/ উল্লেখিত শতকরা
হারদুটির যোগফল)
অঙ্কটির সমাধান:
ক্রয়মূল্য ={১০০x৪৫}/ {১০+৫)
=৪৫০০/১৫
=৩০০ (উত্তর)
নিজে নিজে করুন

১। একটি কলম ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য
৩০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে
হবে। (২০০)

২। একটি কম্পিউটার২০ % ক্ষতিতে বিক্রয় করা হয়।
বিক্রয় মূল্য ১৫০০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য
নির্ণয় করতে হবে।(৬০০০)
আইটেম :-২
-কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৫% কমে যাওয়ায় দ্রব্যটি
৬০০০ টাকা পূর্ব অপেক্ষা ১ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১
কুইন্টাল এর বর্তমান মূল্য কত?
টেকনিক :
বর্তমান মূল্য: শতকরা হার/১০০) x{যে টাকা দেওয়া
থাকবে/ কম-বেশি সংখ্যার পরিমাণ}x যত পরিমাণের মূল্য
বাহির করতে বলা হবে।
উদাহরণটির সমাধান:
বর্তমান মূল্য = (৫/১০০)x(৬০০০/১)x১
=৭২০ টাকা । (উত্তর)
নিজে করুন:

৩। কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৩০% কমে যাওয়ায় দ্রব্যটি
৬০০০ টাকায় পূর্ব অপেক্ষা ৬ কুইন্টাল বেশি পাওয়া যায়।
১ ০কুইন্টাল এর বর্তমান মূল্য কত? (উত্তর: ৩০০০০টাকা)

৪। কলার মূল্য নির্দিষ্ট ২৫% কমে যাওয়ায় দ্রব্যটি ১০০
টাকায় পূর্ব অপেক্ষা ২৫ টি বেশি পাওয়া যায়। ৩ হালি
কলার বর্তমান মূল্য কত?( উত্তর:১২)
অঙ্কের ধরণ:
টাকায় নির্দিষ্ট দরে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কিনে সেই
টাকায় নিদিষ্ট কম-বেশি দরে বিক্রি করায় শতকরা লাভ
-ক্ষতির হার নির্ণয় করতে হবে ।
টেকনিক:
লাভ/ক্ষতি = ১০০/ বিক্রির সংখ্যা
উদা: টাকায় ৩টি করে লেবু কিনে ২টি করে বিক্রি করলে
শতকরা লাভ কত?(২৬তম বিসিএস)
টেকনিক:
লাভ= ১০০/ বিক্রির সংখ্যা
=১০০/২
=৫০% (উত্তর)
নিজে করুন:
১। টাকায় ৫টি করে লেবু কিনে ৪টি করে বিক্রি করলে
শতকরা লাভ কত?
২। টাকায় ২১টি করে লেবু কিনে ২০টি করে বিক্রি করলে
শতকরা লাভ কত?
৩।টাকায় ৯টি করে লেবু কিনে ১০টি করে বিক্রি করলে
শতকরা ক্ষতি কত?
৪।টাকায় ৪৯টি করে লেবু কিনে ৫০টি করে বিক্রি করলে
শতকরা লাভ কত?
# 1_টেকনিক :::
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়ায়–
# দ্রব্যের_বর্তমান_মূল্য = (হ্রাসকৃত মূল্যেহার X মোট
মূল্য)÷(১০০ + যে পরিমাণ পণ্য বেশি হয়েছে)
# উদাহরণঃচালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায়
পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১
কুইন্টাল চালের দাম কত?
# সমাধানঃদ্রব্যের বর্তমান মূল্য = (১২ X ৬০০০)÷(১০০ X ১)
= ৭২০ টাকা(উঃ)
# 2_টেকনিক :::::
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে–
# হ্রাসের_হার =(বৃদ্ধির হার X হ্রাসের হার)÷১০০
# উদাহরণঃচিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার
২০%বেড়ে গেল এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বে
বা কমবে?
# সমাধানঃহ্রাসের হার = (২০ X ২০)÷১০০
= ৪%(উঃ)
# 3_টেকনিক ;::::::
পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুপাতে দেওয়া থাকলে
মূল্যের শতকরা হ্রাস বের করতে হলে –
# শতকরা_মূল্য_হ্রাস
=(অনুপাতের বিয়োগফল X (১০০÷অনুপাতের প্রথম সংখ্যা)
# উদাহরণঃমাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০:১৫ হলে তার
মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
# সমাধানঃশতকরা মূল্য হার = (২০-১৫) X (১০০÷২০)=
২৫%(উঃ)
টাইপ ১ঃ (যদি দাম বাড়ে)
চালের দাম যদি ৪০% বেড়ে যায় তবে চালের ব্যাবহার
শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
টেকনিকঃ
কমানো % = (100 × r) / (100 + r) (দাম বাড়লে ফর্মুলায়
প্লাস ব্যাবহার হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100 + 40) = 28.57%
টাইপ ২ঃ (যদি দাম কমে)
চালের দাম যদি ৪০% কমে যায় তবে চালের ব্যাবহার
শতকরা কত বাড়ালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
টেকনিকঃ
বাড়ানো % = (100 × r)/(100- r) (দাম কমলে ফর্মুলায়
মাইনাস ব্যাবহার হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100- 40) = 66.66%
টাইপ ৩ঃ (যদি r এর মান ২০% দেয়া থাকে তবে বাড়ুক কমুক
যে টাইপ সমস্যাই দেয়া হোক না কেন চোখ বন্ধ করে
উত্তর হবে ২৫%, আর ২৫% দেয়া থাকলে উত্তর হবে ২০% )
Example 1: চালের দাম যদি 25% বেড়ে যায় তবে চালের
ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত
থাকবে?
উত্তরঃ 20%
যদি ২৫% কমে দেওয়া থাকে তাহলে উত্তর হবে ৩৩.৩৩%
Example 2: চালের দাম যদি 20% বেড়ে যায় তবে চালের
ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত
থাকবে?
উত্তরঃ 25%
৩। সুদ কষা
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩গুন
হবে?
২। শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে
আসলের দ্বিগুন হবে?
টেকনিক:
যতগুন থাকবে তার থেকে ১ বিয়োগ করে ১০০ দিয়ে গুন
করে তাকে তাকে প্রদত্ত হার দিয়ে ভাগ করলে সময় বের
হবে । আর যদি প্রদত্ত বছর দিয়ে ভাগ করা হয় তাহলে হার
বের হবে।
অর্থাত্ সূত্রটি
rxt =(n-1)x100. ( এখানে r= শতকরা হার ,t = সময় )
এখন ১নং অঙ্কটি করি
দেওয়া আছে t=২৫, n =৩ ; r=?
r= {(n-1)x100}/t
={(৩-১)x১০০}২৫
={২x১০০}২৫
=২০০/২৫
=৮ % (উত্তর)
২নং অঙ্কটি করি
দেওয়া আছে t=?, n =২ ; r=২০
t= {(n-1)x100}/r
={(২-১)x১০০}/২০
=১০০/২০
=৫ বছর
নিজে করুন :
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ১০বছরে ৩গুন
হবে?
২।শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ৫ বছরে ২গুন
হবে?
৩। শতকরা ১০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে
আসলের ৩গুন হবে?
৪।শতকরা ১৫টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে
আসলের ৪গুন হবে?
সূত্রঃ ১
যখন মুলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া
থাকবে তখন
সুদ / মুনাফা = (মুলধন x সময় x সুদের হার) / ১০০
প্রশ্নঃ ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
সমাধানঃ
সুদ / মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০
= ১১৪ টাকা
সূত্রঃ ২
যখন সুদ, মুলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন –
সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)
প্রশ্নঃ ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা
হবে?
সমাধানঃ
সময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫)
= ৪ বছর
সূত্রঃ ৩
যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন –
সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০
প্রশ্নঃ বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত
বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধানঃ
সময় = (২– ১) /১০ x ১০০
= ১০ বছর
সূত্রঃ ৪
যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন
সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০
প্রশ্নঃ সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন
মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
সমাধানঃ
সুদের হার = (৩ – ১) / ৮ x ১০০
= ২৫%
সূত্রঃ ৫
যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে তখন
সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)
প্রশ্নঃ শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০
টাকার সুদ ১৪০ টাকা হবে?
সমাধানঃ
সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ৫)
= ৭ টাকা
চক্রবৃদ্ধি সুদ নির্ণয়
টেকনিক:
যে সুদের হার দেওয়া থাকবে তাকে বছর অনুযায়ী যোগ
করুন এবং হারের বর্গকে ১০০ দিয়ে ভাগ করে ভাগফলের
সাথে হারের যোগফল যোগ করে যা পাওয়া যাবে সেটা
মোট টাকার শতকরা বের করলেই চক্রবৃদ্ধি সুদ পাওয়া
যাবে।
উদাহরণ >২৫০০ টাকার উপর ১২% হারে ২ বছরের চক্রবৃদ্ধি
সুদ কত?
উত্তর:বছর দ্বিগুন থাকায় হারেকে ডাবল করুন এবং
হারকে বর্গ করে ১০০
দিয়ে ভাগ দিন। তারপর হারের
যোগফলের সাথে ভাগফল যোগ করুন
ব্যাস হয়ে গেল।
(১২+ ১২) = ২৪ + ১.৪৪ =
২৫.৪৪% ধরুন ২৫০০ টাকার উপর ৬৩৬
চক্রবৃদ্ধি সুদ।
৪। শতকরা
মাত্র ৬/৭ সেকেন্ডে কিভাবে Percent বের করবেন তার
জন্য নিচের টেকনিকটি দেখুন-
1. 30% of 50= 15 (3*5=15) কিভাবে মাত্র কয়েক
সেকেন্ডে এর উত্তর বের করবেন? প্রশ্নে উল্লেখিত
সংখ্যা দুটি হল 30 এবং 50। এ
খানে উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ আছে। যদি
উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ হয় তাহলে উভয়
সংখ্যা থেকে তাদেরকে (শুন্য) বাদ দিয়ে বাকি যে
সংখ্যা পাওয়া যায় তাদেরকে গুণ করলেই উত্তর বের হয়ে
যাবে অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ করলেই উত্তর বের
হয়ে যাবে।
2. 40% of 60= 24 (4*6=24)
3. 20% of 190= 38 (2*19=38)
4. 80% of 40= 32 (8*4=32)
5. 20% of 18= 3.6 (2*1.8=3.6)
এখানে দুটি সংখ্যার মধ্যে একটির এককের ঘরের সংখ্যা
‘শুন্য’।
তাহলে এখন কি করব? ঐ ‘শুন্য’ টাকে বাদ দেব আর যে
সংখ্যায় ‘শুন্য’ নেই সেই সংখ্যার এককের ঘরের আগে
একটা ‘দশমিক’ বসিয়ে দেব।
বাকী কাজটা আগের মতই।
6. 25% of 44=11 (2.5*4.4=11)
7. 245% of 245=600.25 (24.5*24.5=600.
25)
8. ১২৫ এর ২০% কত? =২৫ (১২.৫*২=২৫)
9. ৫০ এর ১০% কত? =৫ (৫*১=৫)
10. ১১৫২৫ এর ২৩% কত? =২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫)
————————————
প্রশ্নের ধরণ: অঙ্কে দুটো শতকরা হার থাকবে ; একটি
বৃদ্ধি হার, অন্যটি হ্রাস হার/ অথবা উভয়টি বৃদ্ধিহার /
উভয়টি হ্রাসহার । বলা হবে শতকরা হ্রাস বৃদ্ধির পরিমাণ
বের কর।
উদা: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও
প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত
পরিবর্তন হবে?
টেকনিক :
ক্ষেত্রফলের বৃদ্ধি হার = 1st % + 2nd % +{(1st % x 2nd
% )/100}
= ২০+(-১০) + {(২০x-১০)/১০০}
=১০+{-২০০/১০০}
=১০-২
=৮%(উত্তর)
মনে রাখবেন বৃদ্ধি পেলে + চিহ্ন আর হ্রাস পেলে
বিয়োগ চিহ্ন হয় ।
নিজে করুন
1 . একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% ও প্রস্থ ২৫%
হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
2. If the length and breadth of a rectangle are both increased
by 4% , then what is the increase in its area ?
3.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 1০% ও প্রস্থ ১০%
হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
৪.২০১৪সালে গ্রামীণ সিমের দাম ১০০টাকা এবং পরবর্তী
দুই বছরের জন্য প্রতিবছর সিমের দাম ২০% করে বৃদ্ধি পায়
তাহলে ২০১৬সালে সিমের দাম কত?
5. Successive increase of 20% and 15% is equal to what single
Increase rate%?
6. চিনির মূল্য ২০% কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০%
বৃদ্ধি পেলো । এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো
বা কমলো?(কমলো ৪%)
৭. একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো ,
অত:পর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য
সর্বপ্রথম মূলের তুলনায় শতকরা কত বাড়লো বা কমলো?
৮.চালের দাম ২০১৫সালে পূর্বের তুলনায় ২০% হ্রাস
পেয়েছে। ২০১৬সালে উত্পাদন বৃদ্ধির জন্য চালের দাম
১০% বৃদ্ধি পেলে ২০১৪সালের তুলনায় চালের দাম কতটুকু
হ্রাস পেয়েছে?
বর্ধিত বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের শতকরা বৃদ্ধির
পরিমাণ নির্ণয়:
০———————০—————————–
—————————-০
★★★টাইপ -১
★★★ বর্ধিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় বর্গ ক্ষেত্রের
প্রতিটি বাহু ক% বৃদ্ধি
হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
টেকনিক: বর্ধিত ক্ষেত্রফল= ক^2/100
উদাহরণ:
সমস্যা: একটি বর্গ ক্ষেত্রের প্রতিটি
বাহু ১০ % বৃদ্ধি হলে ক্ষেত্রফল শতকরা
কত বৃদ্ধি পাবে?
সমাধান: বর্ধিত ক্ষেত্রফল= ১১০^2/100
=১২১%
সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি =
(১২১-১০০)=২১%(উত্তর)
★★★টাইপ -২★★★
বর্ধিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য ক% বৃদ্ধি এবং খ
% হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরাকি পরিবর্তন হবে?
★★★টেকনিক:★★★
বর্ধিত ক্ষেত্রফল= (বর্ধিত দৈর্ঘ্য X
হ্রাসকৃত প্রস্থ)/১০০
উদাহরণ:
সমস্যা:একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
২০% বৃদ্ধি এবং ১০% হ্রাস পেলে
ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন
হবে?
সমাধান: বর্ধিত ক্ষেত্রফল= (১২০ X
৯০)/১০০ =১০৮
সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি=(১০৮-১০০)%
=৮%(উত্তর)
৫। বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, বড়
সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
প্রশ্নধরণ::: বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, বড়
সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
.টেকনিকঃবড় সংখ্যা=(বর্গের অন্তর+1)÷2
উদা:
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয় তবে বড়
সংখ্যাটি কত?
সমাধানঃ বড় সংখ্যা=(47+1)/2=24
প্রশ্নের ধরণ: দুইটি বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া
থাকলে, ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
টেকনিকঃছোট সংখ্যাটি=(বর্গের অন্তর -1)÷2
উদা:
*** প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33।
ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে?
** সমাধানঃ ছোট সংখ্যাটি =(33-1)÷2=16(উঃ)
প্রশ্নে যত বড….তত ছোট/ তত ছোট….যত বড উল্লেখ
থাকলে সংখ্যা নির্নয়ের ক্ষেত্রে
টেকনিকঃসংখ্যাটি =(প্রদত্ত সংখ্যা দুটির যোগফল)÷2
.উদা:
প্রশ্নঃএকটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত
ছোট। সংখ্যাটি কত?
সমাধানঃ সংখ্যাটি=(742+8 30)÷2=786 উঃ
নিজে করুন:
১।একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট।
সংখ্যাটি কত?
২।একটি সংখ্যা ৫৫৩ থেকে যত বড় ৬৫১ থেকে তত ছোট।
সংখ্যাটি কত?
৩। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি ১০১ হয় তবে
বড় সংখ্যাটি কত?
৪। দুইটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর
৯৩।
৫। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি ১৯৯হয় তবে
ছোট সংখ্যাটি কত?
বর্গের সর্বমোট ৪টি সুত্র আছে
১)বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে, বড়
সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
টেকনিকঃ বড় সংখ্যা=(বর্গের অন্তর+1)÷2
প্রশ্নঃদুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয়
তবে বড় সংখ্যাটি কত?
সমাধানঃ বড় সংখ্যা=(47+1)/2=24
২)দুইটি বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে,ছোট
সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
টেকনিকঃ ছোট সংখ্যাটি=(বর্গের অন্তর -1)÷2
প্রশ্নঃদুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33। ক্ষুদ্রতম
সংখ্যাটি কত হবে?
সমাধানঃ ছোট সংখ্যাটি =(33-1)÷2=16
৩)যত বড….তত ছোট/ তত ছোট….যত বড উল্লেখ থাকলে
সংখ্যা নির্নয়ের ক্ষেত্রে-
টেকনিকঃ সংখ্যাটি=(প্রদত্ত সংখ্যা দুটির যোগফল)÷2
একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট।
সংখ্যাটি কত?
সংখ্যাটি=(742+830)÷2=786(উঃ)
দুইটি সংখ্যার গুনফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে
অপর সংখ্যাটি নির্নয়ের ক্ষেত্রে-
৪)টেকনিকঃ সংখ্যা দুটির গুনফল÷একটি সংখ্যা
2টি সংখ্যার গুনফল 2304 একটি সংখ্যা 96 হলে অপর
সংখ্যাটি কত?
সমাধানঃঅপর সংখ্যাটি=(2304÷
96)=24
৬/ক্যালকুলেটর ছাড়া ২০ থেকে ২৯ পর্যন্ত যে কোন
সংখ্যার বর্গ নির্ণয়
ক্যালকুলেটর ছাড়া ২০ থেকে ২৯ পর্যন্ত যে কোন
সংখ্যার বর্গ নির্ণয় করার খুব কার্যকর একটি টেকনিক-
১. ২৩ এর বর্গ কত?
যে সংখ্যার বর্গ নির্ণয় করবেন তার এককের ঘরের
অংকের সাথে পুরো সংখ্যাটিকে যোগ করতে হবে
তারপর যোগফলটিকে ২ দিয়ে গুণ করে নিতে হবে এবং
শেষে এককের ঘরের অংকের বর্গ বসিয়ে দিতে হবে।
এইতো শেষ।
Step-1: ২৩+৩=২৬
Step-2: ২৬*২=৫২
Step-3: ৩*৩=৯ তাহলে ২৩ এর বর্গ হল ৫২৯।
২. ২৮ এর বর্গ কত?
Step-1: ২৮+৮=৩৬
Step-2: ৩৬*২=৭২
Step-3: ৮*৮=৬৪, তাহলে ২৮ এর বর্গ হল ৭৮৪।
খেয়াল করুন ২০ থেকে ২৯ পর্যন্ত যে কোন সংখ্যার বর্গ
হবে ৩ অংক বিশিষ্ট কোন সংখ্যা তাই প্রথমে ৭২
বসালাম এবং তারপর যদি ৬৪ বসাই তাহলে এটি ৪ অংক
বিশিষ্ট একটি সংখ্যা হয়ে যাবে সেজন্য ৬৪-র এককের
ঘরের অংক ৪ কে বসিয়ে ৬ কে ৭২ এর সাথে যোগ করে
নিলেই কাজ শেষ।
৩. ২৯ এর বর্গ কত?
Step-1: ২৯+৯=৩৮
Step-2: ৩৮*২=৭৬
Step-3: ৯*৯=৮১, তাহলে ২৯ এর বর্গ হল ৮৪১।
টেকনিক-
যদি আপনাকে প্রশ্ন করি ১১১১১১ (ছয়টি ১)এর বর্গ কত?
ক্যালকুলেটার ছাড়া উত্তর দিতে কতক্ষণ লাগবে?
আমি আপনাকে খুবই সহজ একটি উপায় বাতলে দিতে
পারি, যার সাহায্যে ক্যালকুলেটার ছাড়াই ঝটপট এর
উত্তর বলে দিতে পারবেন।
প্রথমেই গুণে ফেলুন কটি ১ আছে (ছয়টি)। এবার ১ থেকে ৬
পর্যন্ত লিখুন,এবং সেই ছয় থেকেই আবার উল্টোগুনে ১
পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৫৪৩২১। এটাই উত্তর।
যদি ১ এর সংখ্যা হয় ৯টি (১১১১১১১১১) তাহলে?
কোনো ব্যাপারই না, ১ থেকে ৯ পর্যন্ত লিখুন, এবং সেই ৯
থেকেই আবার
উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১। বর্গ করা হয়ে গেলো।
এভাবে দুই থেকে নয়টি পর্যন্ত রিপিট্টে ১ থাকলে ঝটপট
তাদের বর্গ নির্ণয় করে ফেলতে পারবেন।
অংকের জাদু
নয়ের ঘরের নামতার ভিতর এক অদ্ভুত ছন্দ আছে।
কখনও কি খেয়াল করেছেন???
উপর নিচে ০ থেকে ৯ পর্যন্ত লেখুন তারপর তাদের পাশে ৯
থেকে ০ পর্যন্ত লেখুন, ব্যাস হয়ে গেল নয়ের ঘরের নামতা
।।
9 x 1= 0 9
9 x 2= 1 8
9 x 3= 2 7
9 x 4 =3 6
9 x 5= 4 5
9 x 6= 5 4
9 x 7= 6 3
9 x 8= 7 2
9 x 9= 8 1
9 x 10=9 0
মজার এখানেই শেষ নয়, লক্ষ্য করুন ডানপাশের সংখ্যা
দুটির যোগফলও কিন্তু ৯।
৭। ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ করতে পারবেন??
ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ করতে পারবেন?? না
পারলে টেকনিক দেখুন———
-✿সমস্যা ১ -✿:-
৪৫০ কে ৫:৪ ভাগে ভাগ করুন।
-✿টেকনিক-✿:
৪৫০ এর শুন্য বাদ দিন। ৪৫ হবে….তারপর অনুপাতের (৫+৪)
করলে ৯হয়।
এখন ৪৫কে ৯দিয়ে ভাগ করে ৫ দিয়ে গুন করলে ২৫ হয়।
অপরদিকে, ৪৫কে ৯দিয়ে ভাগ করে ৪দিয়ে গুন করলে হয়
২০।
এখন ২৫এর সাথে একটি শুন্য(০) এবং ২০এর সাথে একটি
শুন্য(০) বসিয়ে দিলেই— কেল্লাফতে!!!!!
উত্তর হবে:- ২৫০:২০০।
এখনো না বুঝলে, আরেকবার পড়ুন।
সমস্যা ০২:- ১০০০ কে ২:৩:৫ অনুপাতে ভাগ করুন।
সমস্যা:-১ এর মতই)
প্রথমে মনে মনে ১০০০ এর একটি শুন্য রেখে, বাকি দুইটা
বাদ দিন। তারপর (২+৩+৫) করলে ১০ হবে।
১০কে ১০দিয়ে ভাগ,দুই দিয়ে গুন করলে ২হবে।
১০কে ১০দিয়ে ভাগ,তিন দিয়ে গুন করলে ৩হবে।
১০কে ১০দিয়ে ভাগ,পাঁচ দিয়ে গুন করলে ৫হবে ।
[[ বলে রাখা ভাল, এখানে ১ম ১০ হলো ১০০০থেকে দুটি
শুন্য বাদ
দেয়া ১০। আর,২য় ১০ হলো ২+৩+৫ যোগ ক

#শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ দিন।