Saturday, May 11, 2019

Bonggobondur call ready Mike details

"#বঙ্গবন্ধুর কল- রেডী মাইক সমপর্কে..!

"কল-রেডী" মাইক এন্ড সাউন্ড সার্ভিস খুব পরিচিত একটা নাম। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনেও আমরা এই "কল-রেডী" দেখি। আসুন "কল- রেডী"র ইতিহাস জানা যাক।
==============================
========
কল-রেডী'র ইতিবৃত্তঃ
"১৯৪৮ সালে সূত্রাপুরের দুই ভাই হরিপদ ঘোষ ও দয়াল ঘোষ মিলে একটি দোকান চালু করেন। নাম আরজু লাইট হাউস। লাইট হাউস নাম হলেও লাইটের পাশাপাশি গ্রামোফোনও ভাড়া দেওয়া হতো। বিয়ে শাদিতে লাইটের সঙ্গে গ্রামোফোনও ভাড়া নিত লোকজন। দোকানটি পরিচিত হয়ে ওঠে অল্প দিনেই। চাহিদা বেড়ে যাওয়ায় ভারত থেকে কয়েকটি মাইক নিয়ে আসেন দুই ভাই। তাতেও কুলাচ্ছিল না। হরিপদ ঘোষ মাইকের কারিকরি জানতেন। যন্ত্রপাতি কিনে এনে নিজে কয়েকটি হ্যান্ডমাইক তৈরি করেন। ১৯৪৮ সালে দেশ ভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। আন্দোলনের নেতা-কর্মীরা মাইক ভাড়া নিতে শুরু করেন আরজু লাইট হাউস থেকে। চাহিদা বাড়তে থাকে দিনে দিনে। তাই তাইওয়ান, জাপান, চীন থেকে আনা হয় মাইক। তবে মাইকের মূল অংশ মানে ইউনিট বেশি আনা হতো বাইরে থেকে। এরপর নিজের দোকানের কারিগর দিয়ে হরিপদ ঘোষ তৈরি করিয়ে নিতেন হর্নসহ বাকি অংশ। বায়ান্নর ভাষা আন্দোলনের পর থেকে সভা- সমাবেশ বেড়ে যায়। এ ছাড়া সামাজিক আর ধর্মীয় অনুষ্ঠানেও মাইক ভাড়া যাচ্ছিল। তাই মাইক দিয়ে নাম দেওয়ার ভাবনা করলেন দুই ভাই। অবশেষে দয়াল ঘোষ নামটি ঠিক করেন-কল- রেডী। কারণ বললেন, মানুষ তো কাজের জন্যই আমাদের কাছ থেকে মাইক ভাড়া নেয়। তারা কল করলে আমরা যেন রেডি থাকি। এক কথায়, কল করলেই রেডী। সে থেকে কল-রেডী। ভালো সেবা দেওয়ার সুনাম থাকায় যেকোনো সভা- সমাবেশ ও বড় বড় অনুষ্ঠানে ডাক পড়তে থাকে কল- রেডীর। ১৯৫৪ সালে কল-রেডীর কর্মী ছিল ২০ জন। সভা-সমাবেশ সুনামের সঙ্গেই সম্পন্ন করতেন হরিপদ ও দয়াল ঘোষ। মাঝেমধ্যে তাঁদের ছোট দুই ভাই গোপাল ঘোষ ও কানাই ঘোষও সাহায্য করতেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সভা-সমাবেশেও যোগ দিয়েছে কল- রেডী। কল-রেডীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন পূর্ব পাকিস্তানের বাঘা বাঘা নেতা। বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের মাইক্রোফোন হলো কল- রেডী। হাটে-মাঠে-ঘাটে সব জায়গায় তখন স্বাধিকারের চেতনায় ফুঁসছে মানুষ। সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুকে সারা দেশের মানুষ ভোট দিয়েছে। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করে না। দফায় দফায় মিটিং করেও হচ্ছে না সুরাহা। চলে এলো মার্চ। কল-রেডীর মালিক হরিপদ ঘোষ ও দয়াল ঘোষকে ধানমণ্ডির বাসায় ডেকে পাঠালেন বঙ্গবন্ধু। নির্দেশ দিলেন সোহরাওয়ার্দী উদ্যানে [তৎকালীন রেসকোর্স ময়দান] মাইক লাগাতে। কাজে নেমে পড়েন হরিপদ ও দয়াল ঘোষ। তখন রেসকোর্সে মাইক লাগানো সোজা ছিল না-শাসকগোষ্ঠীর চোখ ছিল সদা সতর্ক। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মাইক লাগাতে লাগলেন দুই ভাই। ৭ই মার্চের বাকি আর তিন দিন। মাইক লাগিয়ে কাপড় দিয়ে ঢেকে দিলেন হরিপদ আর দয়াল ঘোষ। কিছু বাড়তি মাইক বিশ্ববিদ্যালয় এলাকায় মজুদ রাখেন যেন সমাবেশের দিন তাৎক্ষণিকভাবে লাগিয়ে নিতে পারেন। তিন দিন ধরে ৩০ জন কর্মী নিয়ে বাঁশ, খুঁটি গাঁথার কাজ করেন ঘোষেরা। তারপর সেই দিনটি আসে-৭ই মার্চ। কবি গিয়ে দাঁড়ান জনতার মঞ্চে। কল-রেডী'তে উচ্চা্রিত হলো ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’ বঙ্গবন্ধুর ভাষণকালে যেন কোনো যান্ত্রিক ত্রুটি না হয়, সে জন্য নিজে উপস্থিত থাকার পাশাপাশি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছিলেন হরিপদ ঘোষ। অতিরিক্ত তিনটি মাইক্রোফোন সঙ্গে রেখেছিলেন দয়াল ঘোষ। ৭ মার্চ রাতে পাকিস্তান সরকারের লোকেরা জ্বালিয়ে দিয়েছিল কল-রেডীর অফিস। এত বড় একটি সমাবেশে মাইক সার্ভিস দিয়ে কত টাকা পারিশ্রমিক নিয়েছিল কল-রেডী? জানতে চাইলে হরিপদ ঘোষের ছেলে কল-রেডীর বর্তমান পরিচালক সাগর ঘোষ জানান, সেই সময় পারিশ্রমিকের কথা চিন্তা করার সুযোগ বাবা ও জ্যাঠা মশাইয়ের ছিল না। বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছেন সেটাই বড় কথা। আর তা ছাড়া দেশের পরিস্থিতি তখন সবাই কম-বেশিজানতেন। আর বঙ্গবন্ধুর সঙ্গে বাবা-কাকার ভালো সম্পর্ক থাকার কারণে বাবা শুধু খরচটাই নিতেন। আরো বললেন,‘সেদিন সেই সমাবেশে আমার বাবার হাতে তৈরি অনেক হ্যান্ড মাইক ব্যবহৃত হয়েছিল।’ ৭ই মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে কল-রেডীর যে মাইক্রোফোনে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই মাইক্রোফোন, মাইক্রোফোনের স্ট্যান্ড আজও আছে কল-রেডীর কাছে। দেশ স্বাধীন হওয়ার পর আর অন্য কেউ সেই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দেননি। এরপর বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আবারও কল-রেডীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন। দেশ-বিদেশের অনেক বিখ্যাত মানুষ কল-রেডীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, শেখ হাসিনাসহ আরো অনেকে আছেন এই তালিকায়। এ ছাড়া বিভিন্ন সময়ে বিদেশের নেতাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা, ভারতের ইন্দিরা গান্ধী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কল-রেডি মাইক্রোফোনে ভাষণ দেন।
এখনো ঢাকায় কল-রেডির ডাক পড়ে। মাইক শব্দটি কানে এলেই সবার মনে পড়ে কল-রেডির কথা। পুরান ঢাকার ৩৬ ঋষিকেশ দাস লেনে রয়েছে কল-রেডির আদি কার্যালয়। বর্তমানে কল-রেডির মালিকসহ ২৫ জন কর্মকর্তা-কর্মচ
ারী কর্মরত রয়েছেন। জানতে চাইলে কল-রেডির অন্যতম স্বত্বাধিকারী সাগর ঘোষ বলেন, ভালো সেবা দেওয়ার সুনাম থাকায় যেকোনো সভা-সমাবেশ, সামাজিক ও ধর্মীয় বড় বড় অনুষ্ঠানে কল-রেডির ডাক পড়ে। বিশেষ করে আওয়ামী লীগের প্রতিটি বড় সভা-সমাবেশে তাদের ডাকা হয়। ২০১৬ সালের আওয়ামী লীগের সম্মেলনে প্রায় ৪০০ মাইক লাগিয়েছে কল-রেডি। তিনি বলেন, ৭ মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে কল-রেডির যে মাইক্রোফোনে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই মাইক্রোফোন, মাইক্রোফোনের স্ট্যান্ড আজও কল-রেডিতে সংরক্ষণ করা রয়েছে। সবচেয়ে বড় কথা আজ ইতিহাসের সাক্ষী এই কল - রেডী
Collected by #Osman #

General knowledge of pronali

কিছু বিখ্যাত প্রণালী
১/জিব্রাল্টার প্রণালী (১৪.৩ কি.মি.): ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ
২/হরমুজ প্রণালী: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে
৩/মালাক্কা প্রণালী: মালয় উপদ্বীপ এবং সুমাত্রাকে পৃথক করেছে; যুক্ত করেছে ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে
৪/ডোভার প্রণালী (৩৪ কি.মি.): ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে এবং ইংলিশ চ্যানেলের মাধ্যমে উত্তর মহাসাগরের সাথে যুক্ত হয়েছে
৫/ম্যাজেলান প্রণালী (২ কি.মি.): আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে তিয়ের্‌রা দেল ফুয়েগোকে পৃথক করেছে
৬/বেরিং প্রণালী (৮৫ কি.মি.): উত্তর মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে; আলাস্কা ও সাইবেরিয়াকে পৃথক করেছে
৭/পক প্রণালী: তামিলনাড়ু ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ
৮/ডেনমার্ক প্রণালী: উত্তর মহাসাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে।
৯/হাডসন প্রণালী:
১০/ফ্লোরিডা প্রণালী:
১১/বিগ্‌ল প্রণালী:
১২/বাব এল মান্দেব: লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে।

40th Book list of BCS written examination

"৪০তম বিসিএস (লিখিত) প্রস্তুতি"

"It doesn't matter how much you are enriched in knowledge,

It's really matter how much you can deliver your knowledge on exam paper."

পর্ব-২: লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য উল্লেখযোগ্য বইয়ের তালিকা।

★বাংলা:
১। অ্যাসিওরেন্স/ওরাকল বাংলা গাইড
২। লাল নীল দীপাবলি (প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য)
৩। ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ (ব্যাকরণ,সারাংশ,ভাব-সম্প্রসারণ,রচনা)
৪। শীকর- মোহসীনা নাজিলা (গ্রন্থ সমালোচনা)
৫। বাংলা-২য় পত্র (৯ম-১০ম শ্রেণি)

★ইংরেজি:
১। Self Assessment/ Assurance English Guide.
২। Master English Grammar.
৩। English paper reading. (Translation & Re-translation)

★সাধারণ গনিত ও মানসিক দক্ষতা:
১। ওরাকল গনিত গাইড।
২। ওরাকল মানসিক দক্ষতা।
৩। সাধারণ গনিত (৯ম-১০ম শ্রেণি)
৪। উচ্চতর গনিত (৯ম-১০ম শ্রেণি)

[ বি.দ্র.:
** যারা গনিতে দুর্বল, তারা 'Khairul's Basic Math' বইয়ের সাহায্য নিতে পারেন।

** যারা probability, permutation & combination math-এ দুর্বল, তারা Youtube থেকে 'Onnorokom pathshala (অন্যরকম পাঠশালা)'-র ভিডিওগুলো দেখে নিতে পারেন। অনেক উপকৃত হবেন। ]

★বাংলাদেশ বিষয়াবলী:
১। অ্যাসিউরেন্স গাইড।
২। বাংলাদেশের সংবিধান (ব্যাখ্যাসহ)- আরিফ খান।
৩। বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
৪। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (৯ম-১০ম শ্রেণি)
৫। অর্থনৈতিক সমীক্ষা-২০১৮
৬। দৈনিক প্রথম আলো- (জাতীয়, সম্পাদকীয় পাতা, অর্থনীতি পাতা)।
৭। সম্পাদকীয় সমাচার।

★আন্তর্জাতিক বিষয়াবলী:
১। অ্যাসিউরেন্স/মিলার'স গাইড।
২। আন্তর্জাতিক সংগঠন ও বিষয়াদি- আব্দুল হাই
২। দৈনিক প্রথম আলো- (আন্তর্জাতিক পাতা, সম্পাদকীয় পাতা)।
৩। সম্পাদকীয় সমাচার।

★বিজ্ঞান:
১। ওরাকল বিজ্ঞান গাইড।
২। সাধারণ বিজ্ঞান (৯ম-১০ম শ্রেণি)
৩। সাধারণ বিজ্ঞান (৮ম শ্রেণি)
৪। কম্পিউটার (একাদশ-দ্বাদশ শ্রেণি)

শুভ কামনায়,
-মোঃ আব্দুল্লাহ আল বাকী
-সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
-৩৬ তম বিসিএস।

Thursday, May 9, 2019

41th BCS preliminary preparation tips and tricks

1.Basic basic and basic : In 40th BCS preliminary preparation if u analysis u can find basic questions pattern.If u weak in basic math, English, international affairs,Bangla affairs,Bangla literature.At first u find what subject u r weak.Then give enough time for better preparation.

2.Read basic books like class 8,9,10 for math and science subject.

3.Make a team for get better preparation.If u weak in computer then discuss with ur friends.

Wednesday, May 8, 2019

BCS preliminary 40th comedy Manoniow Speaker

বিসিএস দেওয়া কি যে কষ্ট মাননীয় স্পিকার,
এটা আপনাকে বলে বুঝানো যাবেনা মাননীয় স্পিকার!
মাননীয় স্পিকার নীলক্ষেতের বই পড়ে কিছুই হয়না!
Mp3, জব স্যলুশন পড়ে কিছুই হয়না মাননীয় স্পিকার!
মাননীয় স্পিকার ব্যাংক জব, গভমেন্ট জবের জন্য কোচিং ফোচিং করে যে পরিশ্রম করছি,
এত পরিশ্রম সুইটি বিউটি আর কিউটির পিছনে করলে, আজকে এক ডজন গার্লফ্রেন্ড থাকত মাননীয় স্পিকার!
মাননীয় স্পিকার আজকে যেই পোলাডা বিসিএস দিল, এই পোলাডা ক্যাডার না হলে কোন মেয়ে তাকে বিয়ে করবেনা মাননীয় স্পিকার! এই দায় কার!
মাননীয় স্পিকার এমতাবস্থায় আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে বিপদ সারাবেন মাননীয় স্পিকার!
এদেশে চাকরির আবেদন করতে করতে যতগুলো টাকা খরচ হয় মাননীয় স্পিকার,
বাংলা সিনেমায় অপারেশনের টাকা জোগাড় করতেও এত কষ্ট হয়না মাননীয় স্পিকার!
মাননীয় স্পিকার দেশের "প্রশুড়" উন্নয়ন হয়েছে, উন্নয়নের ঠ্যালায় কিছু ক্যানডিডেট সময়মত হলে পৌছতে পারেনি জ্যামের কারনে মাননীয় স্পিকার!
মাননীয় স্পিকার তারই জ্বলন্ত প্রমাণ বকশি বাজার কেন্দ্রের জামিলা খাতুন! প্রেগন্যান্ট এবং শারীরিক সমস্যা নিয়ে পৌছতে একটু দেরি হওয়ায়, পরীক্ষা বাতিল করছে (কতৃপক্ষ) হল সুপার মাননীয় স্পিকার!
১২০ মিনিট সময় আর ২০০ নম্বরের এমসিকিউ এক্সামের জন্য, পুরো দুইটা ঘন্টাই মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে গেটের সামনে দাড়িয়ে!
এই কষ্টটা আপনি বুঝবেন না মাননীয় স্পিকার!

Gk knowledge bcs

বর্তমানে ক্যাডার সংখ্যা
= ২৬ ( ইকোনমিক ক্যাডার বিলুপ্ত)
সরকারি বিশ্ববিদ্যালয়?
= ৪৫ ( ৪৫তম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
বেসরকারি বিশ্ববিদ্যালয়
= ১০৩ (১০৩ তম ইন্সটিটিউট অফ ব্রাহ্মণবাড়িয়া)
সরকারি কলেজ
= ৫৯৮টি
সরকারি মেডিকেল কলেজ?
= ৩৬টি (মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ - ৪টি)
সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়?
= ৫ টি (৫ম খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়)
নিবন্ধিত রাজনৈতিক দল
= ৪০টি (৪০তম, এনডিএম)
জিআই পণ্য
= ৩টি (১ম - জামদানি, ২য়- ইলিশ, ৩য়-ক্ষীরশাপাতি আম)
মোট EPZ
= ১০ টি( সরকারি ৮, বেসরকারি -২)
পাটকল
= মোট - ৩১৪টি, সরকারি (৩৩)
স্থল বন্দর
= ২৩ টি ( ২৩তম, বিরল - দিনাজপুর)।
নদীবন্দর
= ৩৩ টি ( ৩৩তম মেঘাইঘাট - নাটুয়ারপাড়া)
বিমানবন্দর
= ১০
কয়লা
= ৫ টি।
গ্যাসক্ষেত্র
= ২৭ ( ২৭তম নর্থ ভোলা, উৎপাদনরত ১৯টি)
চা বাগান?
= ১৬৭ ( সর্বশেষ - শেরপুর, নিবন্ধিত চা বাগান ১৬৬টি)
সেবা খাত
= ২১
প্রবাসী আয়ে
= ৯ম ( প্রথম - ভারত)
ভ্যাটের হার ১৫%,,ভ্যাটের স্তর ৫টি
মোট ব্যাংক
= ৬২, তফসিলি ৫৯ টি ( ৫৯তম কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড) ।
অসমাপ্ত আত্মজীবনী
= প্রকাশ ১২টি ভাষায়, অনুবাদ ১১ টি
সিটি কর্পোরেশন
= ১২ (১২তম- ময়মনসিংহ, এতে ৩৩টি ওয়ার্ড)
উপজেলা
= ৪৯২ ( ৪৯২তম, শায়েস্তাগঞ্জ)
জেলা
= ৬৪ ( ৬৫ তম হবে ভৈরব)
থানা
= ৬৫০(৬৫০তম হাতিরঝিল)
মোট মেট্রোপলিটন পুলিশ থানা
= ১১০ টি ( ঢাকাতে ৫০টি)
পৌরসভা
= ৩২৭ ( ৩২৮ তম পৌরসভা ছিল তাড়াশ, তবে ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করায় বর্তমানে পৌরসভা ৩২৭ টি)
ইউনিয়ন
=৪৫৭১ টি
হাওরের সংখ্যা
= ৩৭৩টি
ইলিশের অভয়াশ্রম
= ৬টি

#আপডেট তথ্য#

✔২০২০ সালে চাঁদে মানুষ পাঠাবে-
__________ ভারত ও চীন।
✔২০৬২সালে দেখা যাবে-
__________ হ্যালির ধূমকেতু
✔২০২১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে-
__________ ৬ষ্ঠ আদমশুমারী
✔২০৩০ সালে বিশ্বকে মুক্ত করা হবে -
__________ এইডস
✔২০২০ সালের মধ্যে বাংলাদেশকে ঘোষণা করা
হবে-
__________ দারিদ্রমুক্ত
✔২০১৯ সালে চালু হবে-
__________ মেট্রোরেল
✔২০১৯ সালে চালু হবে-
__________ এলিভেটেড এক্সপ্রেসওয়ে
২০১৯ সালে ওআইসির ১৪ তম শীর্ষ সম্মেলন
অনুষ্ঠিত হবে
__________ গাম্বিয়ায়
✔২০১৯ সালে ১২ তম বিশ্বকাপ ক্রিকেট খেলা
অনুষ্ঠিত হবে-
__________ ইংল্যান্ড
✔২০২০ সালে চালু হবে -
__________ পায়রা সমুদ্র বন্দর
✔২০২২ সালে চালু হবে-
__________ রুপপুর পরমানু বিদ্যুৎকেন্দ্র
✔২০২২সালে ২২তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-
__________ কাতারে
✔২০২৬ সালে ২৩তম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে-
__________ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে
✔২০২৩ সালে ১৩তম বিশ্বকাপ ক্রিকেট খেলা
অনুষ্ঠিত হবে-
__________ ভারতে
✔২০২০ সালে ৭ম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে -
_________ অস্ট্রেলিয়াতে,

40th Bcs cut marks

কেমন হতে পারে কাট মার্ক?
কাল থেকে দেখলাম রেঞ্জটা এরুপঃ
১২০+ ( এক্সাম এর পর পর )
১১০-১১৫ ( এক্সামের ১ ঘণ্টা পর )
১০৫-১১০ ( এক্সামের ৩/৪ ঘণ্টা পর )
১০০- ১০৫ ( একটা কোচিং উত্তরলিপি দেওয়ার পর )
৯৭-১০০ ( ২/৩ টা কোচিং উত্তর দেওয়ার পর / কিছু ভুল এবং কনফিউশন উত্তর লিপি পাওয়ার পর ।)
সুশাসন , ভুল উত্তর এবং কনফিউশন মিলিয়ে প্রায় ১০টির মত প্রশ্ন রয়েছে।বেশিরভাগ প্রার্থীই দেখলাম এইগুলোর উত্তর করে এসেছে । আসলে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পিএসসি ছাড়া কেউ জানে না ।
এই ১০ টি প্রশ্ন থেকে কারো উত্তর সঠিক হবে ২ টা কারো বা ৫ টা বা এর চেয়েও বেশি । আর যদি কারো ১০ টি প্রশ্নের কোনটিরই যদি সঠিক না হয়,তার ১২০ মার্কস পেলে তার প্রকৃত মার্কস হবে ১০৫ আর কারো ১১০ টা হলে তার প্রকৃত মার্কস হ
৯৫ ।
যদি কাট মার্ক ১০০+ হয় তবে রেজাল্টের দিন কিছু প্রার্থী দাবি করবে আমার ১১০+ হয়েছিল কিন্তু আমার প্রিলি হয় নি । চলেন রিট করি !!!!😜😜😜
এবার প্রিলি পরীক্ষার্থী ৪ লাখ ১২ হাজার হলেও ৮৩ হাজার পরীক্ষার্থী কিন্তু এক্সাম দেয় নি । পিএসসি কিন্তু ২০০০ পদের বিপরীতে ৭/৮ গুন টিকাবে যেটি ৩৬ বিসিএস থেকে হয়ে আসতেছে ।
অর্থাৎ লিখিত দিবে ১৫০০০ থেকে ১৬০০০ প্রার্থী ।
তাহলে বুঝেন কাট মার্ক উপরের রেঞ্জ থেকে কোনটা হবে ।
এই প্রিলিতে ১৩০/১৪০ পাওয়া প্রার্থীও আছে । যারা ফেইসবুকে সরব না । তাদের কেউ যদি স্ট্যাটাস দেয় আমি ১৩০ পাবো তাহলে আমরা দল বেধে তার গোষ্ঠী উদ্ধার করে দেব । বিভিন্ন অকথ্য ভাষায় তার পিণ্ডি চটকাবো।
তবে এটা ঠিক যে পিএসসি এখন অনেকটা গতানুগতিক প্রশ্নের ধারা থেকে বেরিয়ে এসেছে । প্রতিটা বিষয়ে বেসিক জানা লোকের জন্য চাকরি পাওয়াটা সহজ করে দিল পিএসসি ।
***********
প্রকাশ কুমার নাথ
বিসিএস (তথ্য), ৩৬ বিসিএস।
ইন্সট্রাক্টর (মেরিন/ডিজেল), ১ম শ্রেণী, ৩৫ বিসিএস নন ক্যাডার।
৩৭ বিসিএস নন ক্যাডার।
BCS cut marks
৩৫, ৩৬, ৩৭ এবং ৩৮ বিসিএস এর অভিজ্ঞতার আলোকে বিসিএস ৪০

৩৫ : প্রশ্ন খুবই বিদঘুটে, মনে হল ১০০ এর বেশি লাগবে না। আবার অনেকেই বললো মাত্র ১০০ তে হবে! শেষে ৮৮ তে হল, টিকানো হল ২০০০০+।  যদি ১৫০০০ টিকানো হত তাহলে হয়তো ৯২-৯৩ লাগতো।      

৩৬: প্রশ্ন সহজ হল। আমরা সব সময় আগের বিসিএস দ্বারা প্রভাবিত হই, ভাবলাম ৯০ হলেই হবে। কিন্তু ১০৩ এ টিকানো হল ১৩০০০+ 

৩৭: প্রশ্ন বেশ কঠিন, ৩৫ এর কাছাকাছি। এবার সবার অনুমান ঠিকই ছিল কিন্তু পিএসসি মাত্র ৮০০০+ নিল পোস্ট কম থাকার কারনে, তাই টিকতে লাগল ৯৭! ১৫০০০+ নিলে ৯২-৯৩ এ হত।

৩৮: প্রশ্ন একটু সহজ আবার অত সহজ ও না, স্ট্যান্ডার্ড বলা যায়। তবে কেউই ভাবে নি ১১২ লাগবে সেখানে টেকানো হল ১৬০০০+। প্রতিযোগিতা অনেক বেড়েছে বলা যায়। 

৪০: আমি আগেই বলেছি আমরা আগের বিসিএস দ্বারা একটু প্রভাবিত হই। ৪০ এর প্রশ্ন এতটা সহজ ছিল না। অনেক ব্যাতিক্রমী ছিল, ট্রিকি ছিল। সবাই ৩৮ এর কথা ভেবে অনেক দাগিয়েছে আর এটাই কাল হয়েছে। এই প্রশ্ন ৩৫ বা ৩৭ এর মতই অনেকটা। পিএসসি যদি ১৬০০০+ টেকায় ৯২-৯৩ লাগবে, যদি ১৪০০০+ টেকায় ৯৪- ৯৫ আর ১২০০০  টেকালে ৯৭-৯৮ 

বিসিএস ট্রাপ : বিসিএস এ প্রশ্ন একটু সহজ হলেই যেমন কাটমার্ক অনেক উপরে উঠে যায়, তেমনি একটু কঠিন হলেই অনেক নিচে নেমে আসে। এটা হয় নেগেটিভ মার্কিং এর কারনে। সবাই অনেক ভুল করে আর নাম্বার কমতেই থাকে। এটাই হল বিসিএস এর ট্রাপ।
:::: ৩৮ প্রিলির পর এই লিখাটি লিখেছিলাম। ৪০ প্রিলির পর কাট মার্কের রেঞ্জ  পরিবর্তন হবে,  কিন্তু পোস্টের বেসিক জিনিস একই থাকবে। ::::
-----------------------------------------
যারা কাট মার্ক নিয়ে এবং পরবর্তী করণীয় নিয়ে দ্বন্দ্বে আছেন; তাদের জন্য :-

বিভিন্ন কোচিং, সম্মানিত ক্যাডার এবং টিচারদের মতে ১১০ পেলে ১০০%; ১০৫ পেলেও ৫০% preli পার হয়ে যাবার সম্ভাবনা আছে। ৯৫+ পেলে তাঁরা রিটেন এর preparation (মানে কোচিং এ ভর্তি/ private পড়া) শুরু করতে বলেছেন। 

আবার ও বলছি, তাঁরা আপনাকে ৯৫+ পেলে রিটেন এর জন্য কোচিং এ ভর্তি/ private এ ভর্তির পরামর্শ দিচ্ছেন আপনাকে।

ফুল ক্যাডার/ সুপারিশপ্রাপ্ত এর মধ্যে ৬০% ই কিন্তু directly/indirectly কোচিং বা প্রাইভেট পড়ানোর সাথে জড়িত। তাঁরা তাদের business পোস্ট/ পরামর্শ যে দিচ্ছেন, এইটুকু তো বুঝতে rocket scientist হওয়া লাগে না। আফসোস, আমরা অনেকেই এটা বুঝেও, আবেগ কন্ট্রোল করতে পারি না। ফাদে পা দিয়ে ফেলি। 

আপনি ভালো করে খোজ নিয়ে দেখেন, যারা রিটেনের কোচিং এ ভর্তি হয়; ২ মাস পর তাদের অনেকেই (প্রায় ৫০%) আর কোচিং এ যায় না। অথচ,  পুরো টাকা, মনোবল এবং মুল্যবান দুই মাস নষ্ট। 

----------------------------------------

যারা ১১০ এর কম পেয়ে সেমিনার/ পরামর্শ শুনে রিটেন এ ভর্তি হতে যাচ্ছেন, তাঁরা আগে  রিটেন এর syllabus টা ভালো করে দেখে নিয়েন। ৩/৪ মাস এ এতখানি লোড নেবার সামর্থ্য এবং ভিত আপনার আছে তো? নিজেকেই নিজে এই প্রশ্ন করেন বারবার। নাহলে,  শুধু শুধু  আপনার টাইম, টাকা, মনোবল আর ৪০ এর সম্ভাবনা নষ্ট।  

ভাই, একটা জিনিস খেয়াল করেন- ধরুন ১০০ মার্ক পেতে ১০০ কেজি পরিশ্রম করা লাগে।  ১০১ পেতে তাহলে করা লাগবে ১১০ কেজি,  ১০২ পেতে ১২০ কেজি,  ১০৩ পেতে ১৪০ কেজি,  ১০৪ পেতে ১৮০ কেজি and so on। সুতরাং, চিন্তা করুন; যে ১০৫ পায়; আর যে ১১৫ পায়; তাদের মার্ক এর পার্থক্য মাত্র ১০, কিন্তু ১০৫ থেকে ১১৫ এ নিজের মার্ক নিয়ে যেতে সবচেয়ে বেশী কস্ট। 

বরং, আমার মতে, যারা ১০০-১১০ পাবেন, তারা বাজার থেকে রিটেনের পুরানো ম্যাথ ও ইংলিশ গাইড কিনে বাসায় পড়া শুরু করে দিন আজ থেকেই + সামনের ব্যাংক আর অনান্য পরীক্ষা তো আছেই। যদি by any chance এক মাস পর preli টিকে যান ( ১১০ এর নিচে কাট মার্কস নামার সম্ভাবনা নাই বললেই চলে), আপনি চাইলে তো কোচিং এ ভর্তি হতে তো পারবেন ই। আর আপনার লিখিতের মেইন ফ্যাক্টর  ম্যাথ ও ইংলিশ তো এগিয়ে থাকলোই...।

--------------------------------------
আর যারা ১০০ এর নিচে পাবেন; তারা আল্লার ওয়াস্তে মাথা থেকে আগামী ৫/৬ মাস কোন ব্যাংক পরীক্ষার tension বাদ দেন। Basic book, reference book, Board বই পড়ুন ভালো করে ৩/৪ মাস। নিজের দুর্বল দিক গুলো মেরামত করে নিন। ব্যাসিক নলেজ ছাড়া যতদিন যাবে,  প্রিলিমিনারি পাস অসম্ভব হয়ে পড়বে। কমন প্রশ্নের সংখ্যা দিন দিন কমবে। 

REMEMBER  CAREFULLY >>> মেইন সাব্জেক্ট গুলির একটা সাইডও খুব দুর্বল থাকলে, আপনি নেক্সট টাইম প্রিলি পার হতে হয়ত পারবেন, কিন্তু রিটেন এ ভালো করতে পারবেন না। Guaranteed.  <<<

এরপর ৪০ প্রিলির জন্য সিলেবাস ধরে ধরে খুব ভালো করে প্রস্তুতি নিন। চাইলে ব্যাংক বা অন্য পরীক্ষার পড়াও পড়তে পারেন আর ৪০ এর সার্কুলার দিলে যে কোন কোচিং এর exam ব্যাচ ভর্তি হয়ে প্রতিটা exam দিন আর নিজেকে ৪০ এর জন্য উপযুক্ত করে গড়ে তুলুন। 

--------------------------------------
আর হ্যা, যারা ১১০+ পাবেন, তারা 31st night উদযাপন করে ফুল স্পিড এ ১০০% মনোসংযোগ সহকারে রিটেনের preparation নিন।  হয়ত,  ১১০ এ কেউ আপনাকে ১০০% preli পাসের নিশ্চয়তা দিতে পারবে না, কিন্তু আপনার prelir preparation  তো ৯০% শেষ! এবার রিটেনে মনোযোগ দিন। ৩৮ রিটেন দেবার ভাগ্য না হলেও; আমি ১০০০% sure, আপনি ৪০ BCS এ আপনার অন্তত ৭০% chance থাকবে preli, wriiten, viva pass করার। 

সকলের জন্য শুভ কামনা রইল। 


N.B. : একদম সত্য কথা বলেছি, অনেকেরই তিতা লাগতে পারে। অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকলে, নিজগুনে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

:::: ৩৮ প্রিলির পর এই লিখাটি লিখেছিলাম। ৪০ প্রিলির পর কাট মার্কের রেঞ্জ  পরিবর্তন হবে,  কিন্তু পোস্টের বেসিক জিনিস একই থাকবে। ::::
-----------------------------------------
যারা কাট মার্ক নিয়ে এবং পরবর্তী করণীয় নিয়ে দ্বন্দ্বে আছেন; তাদের জন্য :-

বিভিন্ন কোচিং, সম্মানিত ক্যাডার এবং টিচারদের মতে ১১০ পেলে ১০০%; ১০৫ পেলেও ৫০% preli পার হয়ে যাবার সম্ভাবনা আছে। ৯৫+ পেলে তাঁরা রিটেন এর preparation (মানে কোচিং এ ভর্তি/ private পড়া) শুরু করতে বলেছেন। 

আবার ও বলছি, তাঁরা আপনাকে ৯৫+ পেলে রিটেন এর জন্য কোচিং এ ভর্তি/ private এ ভর্তির পরামর্শ দিচ্ছেন আপনাকে।

ফুল ক্যাডার/ সুপারিশপ্রাপ্ত এর মধ্যে ৬০% ই কিন্তু directly/indirectly কোচিং বা প্রাইভেট পড়ানোর সাথে জড়িত। তাঁরা তাদের business পোস্ট/ পরামর্শ যে দিচ্ছেন, এইটুকু তো বুঝতে rocket scientist হওয়া লাগে না। আফসোস, আমরা অনেকেই এটা বুঝেও, আবেগ কন্ট্রোল করতে পারি না। ফাদে পা দিয়ে ফেলি। 

আপনি ভালো করে খোজ নিয়ে দেখেন, যারা রিটেনের কোচিং এ ভর্তি হয়; ২ মাস পর তাদের অনেকেই (প্রায় ৫০%) আর কোচিং এ যায় না। অথচ,  পুরো টাকা, মনোবল এবং মুল্যবান দুই মাস নষ্ট। 

----------------------------------------

যারা ১১০ এর কম পেয়ে সেমিনার/ পরামর্শ শুনে রিটেন এ ভর্তি হতে যাচ্ছেন, তাঁরা আগে  রিটেন এর syllabus টা ভালো করে দেখে নিয়েন। ৩/৪ মাস এ এতখানি লোড নেবার সামর্থ্য এবং ভিত আপনার আছে তো? নিজেকেই নিজে এই প্রশ্ন করেন বারবার। নাহলে,  শুধু শুধু  আপনার টাইম, টাকা, মনোবল আর ৪০ এর সম্ভাবনা নষ্ট।  

ভাই, একটা জিনিস খেয়াল করেন- ধরুন ১০০ মার্ক পেতে ১০০ কেজি পরিশ্রম করা লাগে।  ১০১ পেতে তাহলে করা লাগবে ১১০ কেজি,  ১০২ পেতে ১২০ কেজি,  ১০৩ পেতে ১৪০ কেজি,  ১০৪ পেতে ১৮০ কেজি and so on। সুতরাং, চিন্তা করুন; যে ১০৫ পায়; আর যে ১১৫ পায়; তাদের মার্ক এর পার্থক্য মাত্র ১০, কিন্তু ১০৫ থেকে ১১৫ এ নিজের মার্ক নিয়ে যেতে সবচেয়ে বেশী কস্ট। 

বরং, আমার মতে, যারা ১০০-১১০ পাবেন, তারা বাজার থেকে রিটেনের পুরানো ম্যাথ ও ইংলিশ গাইড কিনে বাসায় পড়া শুরু করে দিন আজ থেকেই + সামনের ব্যাংক আর অনান্য পরীক্ষা তো আছেই। যদি by any chance এক মাস পর preli টিকে যান ( ১১০ এর নিচে কাট মার্কস নামার সম্ভাবনা নাই বললেই চলে), আপনি চাইলে তো কোচিং এ ভর্তি হতে তো পারবেন ই। আর আপনার লিখিতের মেইন ফ্যাক্টর  ম্যাথ ও ইংলিশ তো এগিয়ে থাকলোই...।

--------------------------------------
আর যারা ১০০ এর নিচে পাবেন; তারা আল্লার ওয়াস্তে মাথা থেকে আগামী ৫/৬ মাস কোন ব্যাংক পরীক্ষার tension বাদ দেন। Basic book, reference book, Board বই পড়ুন ভালো করে ৩/৪ মাস। নিজের দুর্বল দিক গুলো মেরামত করে নিন। ব্যাসিক নলেজ ছাড়া যতদিন যাবে,  প্রিলিমিনারি পাস অসম্ভব হয়ে পড়বে। কমন প্রশ্নের সংখ্যা দিন দিন কমবে। 

REMEMBER  CAREFULLY >>> মেইন সাব্জেক্ট গুলির একটা সাইডও খুব দুর্বল থাকলে, আপনি নেক্সট টাইম প্রিলি পার হতে হয়ত পারবেন, কিন্তু রিটেন এ ভালো করতে পারবেন না। Guaranteed.  <<<

এরপর ৪০ প্রিলির জন্য সিলেবাস ধরে ধরে খুব ভালো করে প্রস্তুতি নিন। চাইলে ব্যাংক বা অন্য পরীক্ষার পড়াও পড়তে পারেন আর ৪০ এর সার্কুলার দিলে যে কোন কোচিং এর exam ব্যাচ ভর্তি হয়ে প্রতিটা exam দিন আর নিজেকে ৪০ এর জন্য উপযুক্ত করে গড়ে তুলুন। 

--------------------------------------
আর হ্যা, যারা ১১০+ পাবেন, তারা 31st night উদযাপন করে ফুল স্পিড এ ১০০% মনোসংযোগ সহকারে রিটেনের preparation নিন।  হয়ত,  ১১০ এ কেউ আপনাকে ১০০% preli পাসের নিশ্চয়তা দিতে পারবে না, কিন্তু আপনার prelir preparation  তো ৯০% শেষ! এবার রিটেনে মনোযোগ দিন। ৩৮ রিটেন দেবার ভাগ্য না হলেও; আমি ১০০০% sure, আপনি ৪০ BCS এ আপনার অন্তত ৭০% chance থাকবে preli, wriiten, viva pass করার। 

সকলের জন্য শুভ কামনা রইল। 


N.B. : একদম সত্য কথা বলেছি, অনেকেরই তিতা লাগতে পারে। অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকলে, নিজগুনে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Spelling correction in Primary school jobs

** Correct spelling বিগত প্রাইমারী পরীক্ষায় যেগুলো এসেছিল।কোনগুলো বারবার এসেছিল??আসুন জানি এবং পড়ি।২০১৮ সালে যে ৪ টি spelling এসেছিল,৪ টায় প্রাইমারী বিগত সালের প্রশ্ন অর্থাৎ রিপিট হয়েছে।তাই এই ৮০ টা spelling ভালভাবে আগে পড়তে হবে।
1) Achievement (2018,2013,2012,2010)
2) Accelerate (2018,12, 14)
3) Assessment(2010,14)
4) Adulteration (2018,09,13)
5)Acquiescence (2013)
6) Acclamation (2013)
7) Accessible (2005,10,11,13)
8)Agreeable (2012)
9) Agriculture (2012)
10)Ascertain (2012)
11) Accession (2011)
12) Acquaintance (2010)
13) Assignment (2010)
14) Alleviation (2010)
15) Absorb (2010)
16) Accommodation (2007)
17) Bouquet (2006,09,10,15)
18) Bureaucrat (2012,13,15)
19) Brochure (2012)
20) Believable. (2010)
21) Barrier (2010)
22) Belligerent (2009)
23) Committee (2010,15)
24) Catastrophe (09,13,14)
25) Conqueror (09,1314)
26) Collaboration (06,10,11,12 13)
27) Connoisseur (09,13)
28). Commission (08,11,12,13)
29) Contiguous (08,12)
30) Commemorate (2012)
31) Commentary (06, 07,11)
32). Conscientious (2010)
33) Ceiling (2010)
34). Constellation (08,10)
35). Chrysanthemum (2009)
36) Conspicuous (2008)
37) Conquer (2002)
38) Counsil (1990)
39) Diarrhoea (2001,2018)
40) Dysentery (06,08,10,11,14)
41) Exaggerate (2014)
42) Embarrassment (2012,13)
43) Exhilaration ( 2008,10,13)
44) Encyclopedia/Encyclopaedia (2009,11,13)
45) Efflorescence (2008,13)
46) Explanation (2012)
47) Elementary (2010)
48) Exemplary (2009,10)
49) Education (1997)
50) Foreigner (2009,10)
51) Grievance (2008,09,10,12,13)
52) Forfeit (2008,09)
53) Guillotine (2013)
54) Grammatic (2011)
55) Humorous (2018,2013,2012)
56)Heterogeneous (06,09,13)
57) Incandescent.( 2009,13)
58) Indispensable (2011)
59) Jewellery (2010,12,13)
60) Kaleidoscope (2009,13)
61) Lieutenant (06)
62)Misspell (2013)
63) Missionary (09,13)
64). Moustache/mustache ( 2009,13)
65)Psychology (09,11,12)
66) Magnanimous (2010)
67) Occasion (08,09,10,11)
68) Possession (10,12)
69) passenger (2010)
70) professional (2010)
71) personnel ( 2007)
72) Sovereignty (2016 muktijuda kuta)
73) Supersede -(2015)
74) Secretariat (2014)
75) Surveillance (09,13)
76) Sabotage (2013)
77) Satellite (09,10)
78)Sedentary (2012)
79) superstitious (09)
79) Tsunami (2015)
80)Tuition (1995)
#Collected from fb

Bcs written Preparation 40th

বিসিএস (লিখিত) প্রস্তুতি'
"দূর কর গনিত ভীতি,
নন-ক্যাডারের হবে ইতি"
পর্ব-৪: গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
বিসিএস (লিখিত) পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পার্থক্য সৃষ্টিকারী বিষয় 'গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা'। সুতরাং এই বিষয়ে আপনার পরিকল্পিত পড়াশোনা, ক্যাডার হওয়ার দৌড়ে আপনাকে এগিয়ে রাখবে।
বিসিএস (লিখিত) সিলেবাস অনুযায়ী, 'গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা'-কে ২টি অংশে ভাগ করা হয়েছে।
ক. গাণিতিক যুক্তি (৫০)
খ. মানসিক দক্ষতা (৫০)
ক. গাণিতিক যুক্তি:
অধ্যায়ভিত্তিক সহায়িকা:
১। Simplification of Arithmetic & Algebraic Expressions:
-ওরাকল গণিত গাইড
২। পাটীগণিত:
A. Unitary Method(***):
- ওরাকল গণিত গাইড
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
B. Average:
- ওরাকল গণিত গাইড
C. Percentage:
- ওরাকল গণিত গাইড
D. Simple & Compund Interest(***):
- ওরাকল গণিত গাইড
- ২য় অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
E. LCM:
- ওরাকল গণিত গাইড
F. GCD:
- ওরাকল গণিত গাইড
G. Ratio & Proportion(**):
- ওরাকল গণিত গাইড
- একাদশ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
H. Profit & Loss(***):
- ওরাকল গণিত গাইড
- ২য় অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
৩। বীজগণিত:
A. Algebraic Formulas(***):
- ওরাকল গণিত গাইড
- ৪র্থ অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
B. Factorization of Polynomials(***):
- ওরাকল গণিত গাইড
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ২য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
C. Linear & Quadratic Equations(***):
- ওরাকল গণিত গাইড
- ৫ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
- ৪র্থ অধ্যায়, একাদশ-দ্বাদশ শ্রেণির 'উচ্চতর গণিত-২য় পত্র' [অসীম কুমার সাহা]
- ইউটিউব চ্যানেল 'অন্যরকম পাঠশালা'
D. Linear & Quadratic Inequalities(**):
- ওরাকল গণিত গাইড
- ৬ষ্ঠ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
৪। Systems of Linear Equations with two or three unknowns(***):
- ওরাকল গণিত গাইড
- দ্বাদশ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ৫ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
৫। Exponents & Logarithms, Exponential & Logarithmic functions(**):
- ওরাকল গণিত গাইড
- ৪র্থ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ৯ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
৬। Arithmetic & Geometric Sequences & Series(**):
- ওরাকল গনিত গাইড
- ত্রয়োদশ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ৭ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
৭। জ্যামিতি:
A. Line, Angle, Triangle related theorems(***):
- ওরাকল গণিত গাইড
- ৬ষ্ঠ অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ১৪ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ৩য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
B. Theorem of Pythagoras(**):
- ওরাকল গণিত গাইড
- ৯ম অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
C. Circle- theorems, Corollaries(***):
- ওরাকল গণিত গাইড
- ১০ম অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
- ৮ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
৮। জ্যামিতি:
A. Area related theorems & Construction:
- ওরাকল গণিত গাইড
- ১৫ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
B. Mensuration-plane figures & solid objects(**):
- ওরাকল গণিত গাইড
- ১৬ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ১৩ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
৯। Cartesian Geometry- Distance, Equation of a straight Line(***):
- ওরাকল গণিত গাইড
- ১১ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
- ৩য় অধ্যায়, একাদশ-দ্বাদশ শ্রেণির 'উচ্চতর গণিত-১ম পত্র'
১০। ত্রিকোণমিতি:
A. Trigonometric ratios & functions(***):
- ওরাকল গণিত গাইড
- ৯ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ৮ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
B. Problems on height & distances(***):
- ওরাকল গণিত গাইড
- ১০ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
১১। Set theory & Venn diagram(***):
- ওরাকল গণিত গাইড
- ৭ম অধ্যায়, ৮ম শ্রেণির 'গণিত'
- ২য় অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'সাধারণ গণিত'
- ১ম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
১২। বীজগণিত:
A. Permutations & Combinations(***):
- ওরাকল গণিত গাইড
- ৫ম অধ্যায়, একাদশ-দ্বাদশ শ্রেণির 'উচ্চতর গণিত-১ম পত্র'
- ইউটিউব চ্যানেল 'অন্যরকম পাঠশালা'
B. Elementary Probability(***):
- ওরাকল গণিত গাইড
- ১৪ তম অধ্যায়, ৯-১০ম শ্রেণির 'উচ্চতর গণিত'
- ১০ম অধ্যায়, একাদশ-দ্বাদশ শ্রেণির 'উচ্চতর গণিত-২য় পত্র'
- ইউটিউব চ্যানেল 'অন্যরকম পাঠশালা'
★কিভাবে প্রস্তুতি নিবেন:
- প্রথমে বিগত বিসিএস ( লিখিত) পরীক্ষার প্রশ্নাবলী সমাধান করতে হবে।
- সিলেবাস অনুযায়ী বোর্ড বইয়ের অধ্যায়গুলো সমাধান করবেন।
- সর্বশেষ ওরাকল গাইড সমাধান করবেন।
খ. মানসিক দক্ষতা:
মানসিক দক্ষতা অংশে ৫০টি নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের পূর্ণমান ১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ করে নেগেটিভ মার্কস কাটা যায়।
★সহায়িকা:
- ওরাকল 'মানসিক দক্ষতা' গাইড
- অ্যাসিওরেন্স 'মানসিক দক্ষতা' গাইড
- বিসিএস (প্রিলি.)-র 'মানসিক দক্ষতা'-র বিগত সালের প্রশ্নাবলী
★কিভাবে প্রস্তুতি নিবেন:
- প্রথমে বিসিএস (লিখিত) পরীক্ষার 'মানসিক দক্ষতা' অংশের বিগত সালের প্রশ্নাবলী সমাধান করবেন।
- বিসিএস (প্রিলি.)-র 'মানসিক দক্ষতা' অংশের বিগত সালের প্রশ্নাবলী সমাধান করবেন।
- সর্বশেষ সিলেবাস অনুযায়ী ওরাকল ও অ্যাসিওরেন্স গাইড সমাধান করবেন।
Point to be noted:
- 'গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা' regularly practice করবেন।
- সাধারণত শোবার আগে অর্থাৎ রাত্রে গনিত করবেন।
- দ্বিঘাত সমীকরণ, বিন্যাস-সমাবেশ ও সম্ভাব্যতার অংক করতে সমস্যা হলে অবশ্যই - ইউটিউব চ্যানেল 'অন্যরকম পাঠশালা' থেকে বুঝে নিবেন।
- পরীক্ষার কেন্দ্রে বীজগণিত সবার আগে এবং জ্যামিতি সবার পরে করবেন।
- পরীক্ষা দেবার পরে অবশ্যই 'রিভিশন' দিবেন।
- মানসিক দক্ষতার পরীক্ষার সময় সহজ প্রশ্নাবলী আগে এবং জটিল প্রশ্নাবলী পরে উত্তর করবেন।
|| ধন্যবাদ ||
শুভকামনায়,
- মোঃ আব্দুল্লাহ আল বাকী
- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ৩৬তম বিসিএস।

Motivation for Bcs and no cadre student

কখনও হাল ছেড়ে দিওনা বন্ধুগন কারন ব্যার্থতাই সফলতার চাবি-কাঠি।
ভেবেছিলাম বুয়েটে CSE তে পড়ব।
ওমেকাতে পজিশনও খারাপ ছিল না। কিন্তু ভর্তি পরীক্ষার দিন কী হলো কয়েকটা অঙ্ক কোনোভাবেই মিলাতে পারলাম না। মনে করেছিলাম হয়তো চান্সই পাব না। রেজাল্টের পর দেখলাম কোনরকমে পেয়েছি, কিন্তু সিরিয়াল অনেক পেছনে। টেনেটুনে মেকানিকাল এ আসে, আরেকদিকে আর্কিটেকচার।
এর মাঝে আবার ঢাকা ভার্সিটির IBA এর BBA তে রিটেনএ টিকলাম। তখন IBA এর গ্রাজুয়েটদের অনেক দাম। ভাবলাম IBA তে হয়ে গেলে সেখানেই পড়ব, কিন্তু কিভাবে যেন সেখানেও ভাইভা তে বাদ পড়ে গেলাম।
তারপর ভাবলাম, আর্কিটেকচারে পড়ে দেশে একটা ফার্ম দিব, Creativity দিয়ে অনেক কিছু করে ফেলব। তাই মেকানিকাল এর এর চেয়ে আর্কিটেকচারই ভালো অপশন। ভর্তি হয়ে গেলাম সেখানেই। বন্ধুবান্ধব, বুয়েটে লাইফ ভালোই চলছিলো, কিন্তু অনেক আগে থেকেই বাইরে পড়তে যাবার একটা সুপ্ত ইচ্ছা ছিল। শুরু করলাম বাইরে অ্যাডমিশন এর চেষ্টার।
অনেকেই বললো এখন গিয়ে কী করবা, বুয়েটে শেষ করে মাস্টার্সএ যাও, Undergraduate এ গেলে নিজে টাকা দিয়ে পড়তে হবে। কিন্তু তারপরও হাল ছাড়লাম না। গেলাম ঢাকার idp তে, বললাম যে ANU তে নাকি ফুল স্কলারশিপ দেয়, কিভাবে কি করতে হবে? তারা বলল যে ইংলিশ মিডিয়াম হলে লাভ ছিল, বাংলা মিডিয়াম এর A+ এর দাম নাই। তারপরও নিজে থেকেই IELTS দিলাম, ANU তে অ্যাপ্লাই করলাম। কিন্তু লাভ হলোনা, শেষমেশ রিজেক্ট।
অস্ট্রেলিয়া তো আমাকে পাত্তা দিলোনা, ভাবলাম আমেরিকায় চেষ্টা করে দেখি। কিন্তু সেখানে আবার SAT আর TOEFL ছাড়া কিছু হয়না। সেগুলোও দিলাম। খুঁজে পেতে দেখলাম যে টপ ভার্সিটিগুলো চান্স পেলে financial aid দেয়। তাই ভাবলাম এবার তাহলে MIT তেই যাবো, বুয়েটে, ANU তো আর আমাকে বুঝলো না। 😛 সব ঠিকঠাক করে MIT তে অ্যাপ্লিকেশনও জমা দিলাম। (যদিও হাতে গোনা কয়েকজন ছাড়া এটা কেউ জানতো না)
কিন্তু শেষমেশ এখানেও রিজেক্ট।
এবার ঠিক করলাম জাপানে মনবসু (আসল উচ্চারণ "মনবুকাগাকুশো") স্কলারশিপে পড়তে যাব। অ্যাপ্লাই করলাম, রিটেনএ টিক লাম, আমাদের ৪ জনকে এম্ব্যাসি থেকে সিলেক্ট করে ভাইভা তে ডাকলো। ভাইভাও খুব ভালো হলো। আমাদের কজনের নাম জাপানের মিনিস্ট্রিতে পাঠালো। কিন্তু এবার কি হলো, বাংলাদেশ থেকে ওরা একজন কেও সিলেক্ট করলো না আর আমার জাপানের সপ্ন স্বপ্নই রয়ে গেল।
জাপানি rejection এর কদিনপরে দেখলাম Korean Government Scholarship এর সার্কুলার। এবার ভাবলাম তাহলে কোরিয়াতেই যাই, SNU বা KAIST এ পড়বো, খারাপ কি। আসার আগে অনেকেই বলেছিল, বুয়েট ছেড়ে যাচ্ছ, ঠিক করছো তো? Korean ডিগ্রির আবার দাম আছে নাকি? ওখানে তো মানুষ কুকুরের মাংস খায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে সবসময়ই মনে হয়েছে যে যেকোনো গভর্নমেন্ট স্কলারশিপ অনেক গর্বের একটা বিষয়, এখানে একজন স্টুডেন্ট তার দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজের দেশকে তুলে ধরতে পারে। এরকম সুযোগ হাতছাড়া করা ঠিক না। তাই সবকিছু উপেক্ষা করে বুয়েট ছেড়ে চলে আসলাম South Korea তে পড়তে।
এখানে এসে ১ বছর language course এর পরে বুঝতে পারলাম যে আমি SNU বা KAIST এ পড়তে পারবো না, কারণ আমি ভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করেছি। যেই ভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করেছি সেখানেই পড়তে হবে। আর SNU বা KAIST এ পড়ার ইচ্ছাও আমার অপূর্ণই থেকে গেল।
পাস করার আগে/পরে Google, Facebook, Apple, LinkedIn এ অনেক cv জমা দিয়েছি। কিন্তু কোথাও থেকেই কখনো কল পাইনি। মাঝে কল পেয়েছিলাম ThinkCell নামে ছোট একটা জার্মান কোম্পানি থেকে। সেখানে ইন্টারভিউও দিয়েছিলাম। আবারও প্রথম রাউন্ডেই বাদ।
এর পরে একসময় গ্র্যাব থেকে ইন্টারভিউ এর কল পেয়েছিলাম। সেখানেও ইন্টারভিউ এর দ্বিতীয় রাউন্ডে বাদ পড়লাম।
তারপরও হাল ছাড়িনি, চেষ্টা করে গিয়েছি।
প্রথমেই থেমে গেলে হয়তো এতদূর আসা হতো না।
বুয়েট এর CSE কিংবা এমআই টি তে পড়ার সুযোগ হয়তো হয়নি কিন্তু আজ যতদূর আসতে পেরেছি সেটাও বা খারাপ কী?
যেকোনো সাকসেস এর পেছনে এরকম হাজারো ব্যার্থতা থাকবে।
So, don't let your failures define who you are.
- জুলকারনাইন মাহমুদ
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গুগল

Bcs preparation 41th

৪১তম BCS প্রস্তুতি যেভাবে নিবেন-
©গাজী মিজানুর রহমান
.
এখন পর্যন্ত পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যম মারফত যতটুকু জেনেছি ৪১ তম বিশেষ বিসিএস হবে শুধু শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য।
(সূত্র: ETV, ২৩ জুলাই, ২০১৮)
.
এই সার্কুলারে কয়েক হাজার শিক্ষা ক্যাডার নিয়োগ দিবে বলে জানা গেছে।
.
যেহেতু বিসিএস পরীক্ষাটি স্পেশাল হবে, তাহলে এর পরীক্ষাও হবে স্পেশাল সিস্টেমে মানে প্রিলি + ভাইভা (যদিও সবকিছু ডিপেন্ড করে PSC) উপর) যেমনটি আমরা দেখেছি ৩৯তম বিশেষ বিসিএসের ক্ষেত্রে। তবে এখানে ৪১তম সাথে ৩৯তম এর কিছুটা পার্থক্য রয়েছে। ৩৯তম বিসিএসে সাধারণ অংশে ১০০ নাম্বার + মেডিকেল সাইন্স পার্টে ১০০ নাম্বারে হয়েছি।
কিন্তু ৪১তম সেটা সম্ভবপর নয় বলে আমি মনে করি।
কারণ ৩৯তম মেডিকেল ডিপার্টমেন্ট ছিল দুটি ১ টি মেডিকেল সার্জন, আরেকটি ডেন্টাল সার্জন।
কিন্তু শিক্ষা ক্যাডারে সাবজেক্ট যেমন বেশি পরীক্ষার্থীও অনেক। তাই এতো টাইপের প্রশ্ন করা কঠিন।
এর আগে ২৬তম, ১৬তম, ১৪তম বিসিএস স্পেশাল হয়েছিল শুধু শিক্ষা ক্যাডারদের জন্য এবং সাবজেক্ট রিলেটেড সবাই আবেদন করতে পেরেছিলেন। যতুটুকু জানি, সেগুলোতে শুধু সাধারণ MCQ+ Viva হয়েছিল।
.
৩২তম বিসিএসও স্পেশাল হয়েছিল শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য। তবে সেটা ছিল শুধু কোটাধারীদের জন্য। তাই হয়তো বা সেখানে ১০০ নাম্বারের সাধারণ MCQ + রিটেন+ ভাইভা হয়েছিল।
*অর্থাৎ কোনো শিক্ষা ক্যাডারের কোনো স্পেশাল বিসিএস পরীক্ষায় MCQ এর জন্য নিজের সাবজেক্ট এর উপর আলাদাভাবে MCQ হয়নি। সসবার জন্য একই রকম সাধারণ MCQ তে পরীক্ষা হয়েছিল।
.
আবার এখানে কেউ কেউ মন খারাপ করতে পারেন, যাদের সাবজেক্ট শিক্ষা ক্যাডারে নেই, তারা তো ৪১তম বিসিএসে আবেদন করতে পারবেন না।
এখানে বলে রাখি, মন খারাপ করার বা চিন্তিত হওয়ার কিছু নেই। ৪১তম বিসিএস যদি শিক্ষা ক্যাডার এর জন্য স্পেশাল হয় তাহলে আশা করা যায় শীঘ্রই জেনারেল বিসিএস সার্কুলার হবে ৪১তম বিসিএস সার্কুলারের পর। যেমন, ৩৯তম ডাক্তারের জন্য স্পেশাল হওয়াতে এর কিছু দিন পরই ৪০তম সাধারণ সার্কুলার হলো।
তাই বলে পড়তে থাকুন। নিজেকে প্রস্তুত করুন পরীক্ষার জন্য। এবার সার্কুলার যখনই হোক বা পরীক্ষা যেভাবে হোক।
.
*বি. দ্র: ফেইসবুকে কেউ কেউ গুজব ছড়াচ্ছে ৪১তম যেহেতু শিক্ষা ক্যাডার নিবে তাই শিক্ষাগত যোগ্যতা বেশি লাগবে। মানে, আগের মতো অনার্স দিয়ে হবে না।
আমি বলবো, এসব গুজবে কান ননা দিয়ে পড়তে থাকুন। কারণ যেসব মহাজ্ঞানীরা এসব গুজব ছড়াচ্ছে, তারা কেউ হয়তো বিসিএস ক্যাডার হওয়া তো দূরে থাক বিসিএস প্রিলিও পাশ করতে পারে নি। তারা জানে না, পিএসসি চাইলে নিজের মনগড়া কিছু করতে পারে না। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি সংবিধান ও আইন অনুযায়ী চলে। আগের সিস্টেম চাইলে বাদ দিতে পারে না। সেইজন্য নতুন আইন পাশ করতে হয়। অনেক জটিলতা আছে। মূল কথা হলো আবেদনের যোগ্যতা আগের মতোই থাকবে। মানে আনার্স বা ডিগ্রি+ মাস্টার্স। আগের শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য স্পেশাল বিসিএসের যোগ্যতাও এমন ছিল।
.
আপনারা শিক্ষিত মানুষ, ফেইসবুকে কেউ কিছু দিলে বা বললে আগে ভালোভাবে যাচাই করে দেখবেন যে তথ্য দিচ্ছে, সে আসলে কতটুকু বিশ্বাস্ত কিংবা সেই ব্যক্তি যে বিষয়ে তথ্য দিচ্ছে সে কতটুকু জানে সেই বিষয়ে।
.
আজ এই পর্যন্তই। বাকিটুকু আগামী পর্বে। ৪১ তম এর প্রস্তুতির জন্য কি কি বই পড়বেন, কীভাবে পড়বেন।
* ধন্যবাদ
__________________________________
©©© গাজী মিজানুর রহমান
***৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার
***সাবেক সিনিয়র অফিসার
(পূবালী ব্যাংক লিমিটেড)
***সাবেক সহকারী শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় (৩৪তম বিসিএস নন-ক্যাডার)

Tuesday, May 7, 2019

Rajshahi University job Circular 2019

Rajshahi University job Circular 2019


ajshahi University job Circular 2019 is a good job. we all hope is that even though this job is the fourth class third class job. However, the government job in this job market is a golden deer. So the job seekers who are interested should apply here. The post is a computer operator, a driver like that. Please apply more because those who live in Rajshahi permanently


Rajshahi University job Circular 2019


So guys apply as soon as possible?







Wednesday, May 1, 2019

BCS preparation Bangla 2nd paper Shondhi

BCS preparation Bangla 2nd paper Shondhi 
সন্ধির টেকনিক :
বিসর্গ সন্ধিঃ
টেকনিকঃ *৩ সরাও* মানে ৩টা স [শ,স,ষ], র এবং ও-কার(ো) থাকলেই সন্ধিজাত শব্দটি বিসর্গ সন্ধি।
উদাহরণঃ
ভেঙ্গে লিখার সময় এই শব্দগুলোর জায়গায়( ঃ)বিসর্গ বসিয়ে দিন।
নিশ্চয়(শ) =নিঃ+চয়
নিষ্ঠুর(ষ) =নিঃ+ঠুর
মনস্তাপ(স) =মনঃ+তাপ
নিরাশা(র) =নিঃ+আশা
এসমস্ত শব্দে শ,ষ,স,রা,ো আছে কি না???? ২ মিনিট লাগে???
যদি রেফ্ থাকে তাও বিসর্গ সন্ধি হবে।কারণ র আর রেফ একই তাই।
নির্ণয়(রেফ)=নিঃ+ণয়।
(ব্যন্জন সন্ধি)..বেশী আসে পরীক্ষা য়।।
১)কোন সন্ধিজাত শব্দের মধ্যে যদি 'ং' থাকে তবে তার পরিবর্তে' " ম' বসাবেন।
যেমনঃসংসার=সম্+সার
সংবাদ=সম্+বাদ
সংরক্ষণ=সম্+রক্ষণ
সংশয়=সম্+শয়।
২)কোনো সন্ধিজাত শব্দের মধ্যে যদি "চ্ছ" একএে থাকে, তবে শুধু "চ" উঠে যাবে।
যেমনঃ একচ্ছত্র=এক+ছএ
পরিচ্ছদ=পরি+ছদ
প্রতিচ্ছবি=প্রতি+ছবি
৩)কোন সন্ধিজাত শব্দের মধ্যে যদি ডাবল ব্যন্জন অথ্যাৎ ড্ড,ন্ন,ল্ল,চ্চ
,দ্দ,জ্জ ইত্যাদি থাকে তবে সন্ধি বিচ্ছেদ করার সময় প্রথম বর্ণটি উঠে গিয়ে তার জায়গায় *ৎ* বসবে।
উড্ডীন=উৎ+ডীন
উল্লাস=উৎ+লাস
চলচ্চিত্ত=চলৎ+চিএ।
জগন্নাথ =জগৎ+নাথ।
উজ্জল=উৎ+জল।
৪)কোন সনন্ধিজাত শব্দে *দ* থাকলে তার পরিবর্তে *ৎ* বসবে।
উদঘাটন=উৎ+ঘাটন
তদ্ভব=তৎ+ভব।
৫)কোন সন্ধিজাত শব্দে *গ* থাকলে তার পরিবর্তে ক বসবে।
দিগণির্নয়=দিক+ণিনয়
বাগদান=বাক্+দান।
একটা কথা,, যদি সন্ধিজাত শব্দে বিপদ থাকে তবে ৎ না বসে বিপদ সরাসরি বসে।
যেমন : বিপদজ্জাল=বিপদ+ জাল।

=========================
BCS preparation Bangla 2nd paper Shondhi 
======================

Booklist of Bcs Preparation in bd

Booklist of BCS Preparation in bd
Bcs book list


বিসিএস এর বুক লিস্ট
যারা ৪০ তম বিসিএস দিবেন তাদের সবারই চিন্তা কী কী বই পড়বেন। বিশেষ করে একটু কম পড়ে যদি প্রিলিতে টিকা যায় তাহলে তো ভালোই। যাই হোক আমাদের যে বই গুলো পড়তে হবে তা হলোঃ
১-বাংলাঃ বাংলার জন্য শুধু MP3 এবং সাহিত্য জিজ্ঞাসা। এই দুইটা বই মিলিয়ে পড়তে হবে ।এই দুইটা বই পড়লে আর ইনশাল্লাহ কিছুই লাগবে না।
২-ইংরেজীঃ ইংরেজী গ্রামারের জন্য GATEWAY By S.A SAIF । গ্রামার বইটা কিনুন। দাম ৪৫০টাকা। খুবই ভাল বই।। অন্য কোনো গ্রামার বই লাগবে না । তবে সিলেবাস দেখে বুঝে বুঝে পড়বেন।
৩-ইংলিশ লিটারেচারঃ প্রিলিতে টিক্তে হলে ইংলিশ লিটারেচারে ১৫ তে মিনিমাম ১২ পেতে হবে , এর জন্য শরিফ স্যারের লিটারেচার বই টা খুবই ভাল। তবে আমি ওরাকলের রিটারেচারের অংশ পড়ি।
আর ভোকাবুলারির জন্য ওরাকলের একটা বই আছে ১৮০ টাকা দাম।বইটা কিনে পড়েন। খুব ভাল বইটা।
৪- গনিতঃ শুধু ‘প্রফেসরস গনিত স্পেশাল’ অথবা ওরাকল ম্যাথ। আর কিছুই না।
৫-বিজ্ঞানঃ শুধু ওরাকল পড়বেন। কোনো বোর্ড বই পড়বেন না।
৬-বাংলাদেশ বিষয়াবলিঃ প্রফেসরস
৭- আন্তর্জাতিক বিষয়াবলিঃ ওরাকল
৮-মানষিক দক্ষতাঃ এসুরেন্স।কারন অন্য বইতে ব্যাখ্যা নাই কিন্তু এসুরেন্সে আছে।
৯-কম্পিউটারঃ বাজারের যে কোনো বই।
১০- নৈতিকতা ও সুশাসনঃ এসুরেন্স গাইড।
.১১- আর সবচেয়ে গুরুতবপুর্ণ হল প্রতিদিন জব সলুশন পড়বেন। জব সলুশন তিন বার শেষ না করে এক্সাম হলে যাবেন না। জব সলুশন প্রফেসরস অথবা ওরাকল একটা কিনলেই হল।
আর সার্কুলার দিলে ‘রিসেন্ট ভিউ’ বইটা পড়তে হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন
Job Solution Revised 
জব সলুশন বইটা অবশ্যই ভালো করে রিভাইজ দিতে হবে যদি মনে হয় যে আমি তিনবার রিভাইজ এর পরেও আমি সব কিছু মুখস্ত রাখতে পারছি না তাহলে অবশ্যই আরো আরো দুইবার অন্তত  এর ভিতরে থেকে যেকোনো কোশ্চেন ashla অবশ্যই আপনাকে answer  দিতে হবে !

Professors Spetial edition:

প্রফেসরস বিশেষ সংখ্যা বিশেষ সংখ্যা বের হলে আপনাকে অবশ্যই এটি কিনে এই ছবিগুলো read  করেn এখান থেকে কোন কিছু আসলে আপনি অন্তত এন্সার দিতে পারেন!
Model test:
প্রফেসরস মডেল টেস্ট বই কিনে অবশ্যই আপনাকে নিয়মিত মডেল সেট দিতে হবে আর পরীক্ষার অন্তত 15 দিন কিংবা এক মাস আগে অবশ্যই বারবার মডেল টেস্ট প্র্যাকটিস করুন এবং আপনার নিজের সম্পর্কে জানুন if in 2 month  মধ্যে কত mark  দিতে পারেন যদি দেখেন যে আপনার ইমপ্রুভ হচ্ছে না তাহলে যেটা আপনার বেশি গুরুত্ব দেয়া দরকার সেটা আরও বেশি importance din! প্রতিদিন কিন্তু এক মাস বাকি থাকতে যেগুলো পারেন না সেগুলোতে চোখ রেখে অবশেষে খুব বেশি সময় দিন দেখুন আপনার দিতে হবে না যদি খুব কঠিন হয় তাহলে আপনাকে 100-110 চান্স পেতে পারেন আর যদি দেখা যায় খুব সহজে তাহলে 140 -170 আপনাকে চান্স পেতে পারেন তাই এগুলো মাথায় রাখবেন কোন নেগেটিভ মার্কিং কখনোই দিবেন na! if it 50:50 change or below 50% for correct answer.

Opinion 
৪০ তম বিসিএস প্রিলিমিনারী আমাদের শিখালো। ডাইজেস্ট, বিশেষ সংখ্যা , জব সলিউশন, আর বিভিন্ন গাইড( এমপি3,প্রফেসরস, ওরাকল) দিয়া বিসিএস টিকা কঠিন। রেফারেন্স বই পড়তে হবে প্রচুর। লিটারেচার এর জন্য সরাসরি নোভেল, প্লে পড়তে হবে। আর গণিত ও মানসিক দক্ষতার জন্য ফাউন্ডেশন অনেক মজবুত করতে হবে। সাম্প্রতিক এর জন্য পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে।
বাংলা ভাষা ও সাহিত্যের জন্য
১. ৯ম - ১০ ম শ্রেণীর বাংলা টেক্সট বই
২. একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা টেক্সট বই
৩. সৌমিত্র শেখর স্যারের সাহিত্যে জিজ্ঞাসা
৪. লাল নীল দীপাবলি
৫ ৯ম - ১০ ম শ্রেণীর গ্রামারের বোর্ড বই
৬ . ভালো একটা গাইড বই
৭. মডেল টেস্ট বই একটা।
আর গুরুত্বপূর্ণ লেখকদের সরাসরি গল্প, উপন্যাস, ( যেমন শরৎচন্দ্রের দেবদাস) ইত্যাদি

# ধন্যবাদ
মো: জাহিদ
============================
Booklist of Bcs Preparation in bd
=========================

Monday, April 29, 2019

South Bangla Agriculture and Commerce Bank Limited SBAC Bank Job Circular

South Bangla Agriculture and Commerce Bank Limited SBAC Bank Job Circular – www.sbacbank.com
South Bangla Agriculture and Commerce Bank Limited SBAC published New job vacancy Notice at www.sbacbank.com. SBAC Bank Job Circular offer New vacancy in this post. The student also applies this South Bangla Agriculture and Commerce Bank Limited SBAC Bank circular 2019.

Bcs model test

BCS model test for Best preparation 









Keyword
Bcs model test 

Sunday, April 28, 2019

Controller General Defence Finance (CGDF) job 2019

Controller General Defence Finance (CGDF) job 2019


In Bangladesh a lot of jobs opportunity at this time. So never miss this CGDF jobs. Huge jobs circular for class 8 passed candidate. It is 100% govt jobs that's demand for Bangladesh. So in below keep in eyes.

Friday, April 26, 2019

Bsc preliminary preparation before 10 days ago

৪০তম প্রিলিতে ভয়ের কী অাছে??

------------------------

কেবল এই ১০ দিন অাপনার সবটুকু পরিশ্রম দিয়ে পড়ুন। নতুন করে পড়ার কোন দরকার নাই। অাগে যা পড়ে ফেলেছেন তা বার বার পড়ুন। কে বলেছেন অাপনি পাস করবেন না?? অবশ্যই করবেন। প্রতিদিন এই ১০ দিন চেষ্টা করে ৮/৯ ঘন্টা পড়ুন। যাদের জব কিংবা বাড়ির কাজ কর্ম অাছে তাদের উচিত ৫/৬ ঘন্টা হলেও সময় দেওয়া। সারাদিন সিলিবাসের টপিক ধরে ধরে পড়বেন অার রাতে ঘুমানোর অাগে অাপনার এই সারাদিনের পড়া কতটা পুঁজি হয়েছে জানতে একটা একটা করে মডেল টেস্ট দিয়ে ঘুমিয়ে পড়ুন। মডেল টেস্টে কম মার্কস পাওয়া দেখে হতাশার মোড়ে দাঁড়াবেন না। কিভাবে এর থেকে অারো ভালো মার্কস তুলবেন সেই চেষ্টা করুন। সকালে খুব ভোরে উঠুন তারপর মুখ হাত ধুয়ে অাল্লাহকে ডেকে পড়তে বসুন। যে টপিকগুলো কঠিন সেটা বাদ দিয়ে দিন অার অন্য টপিকে গিয়ে পড়ুন। এই ১০ দিন সময়ের সদ্ব্যবহার করতে পারলে নিশ্চিত অাগামী দিনের ক্যাডার হবেন। পড়ার টেবিলে বসে একটু চিন্তা করুন কোন সাবজেক্টে নাম্বার বেশি অাছে। সেক্ষেত্রে বাংলা+বাংলাদেশ+ইংরেজী+অার্ন্তজাতিক+কম্পিউটার=১৩৫ মার্কস, বেশি বেশি পড়ুন। প্রিলির পিঁড়িতে বসার সময় প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে পড়বেন কারপর উত্তর দাগাবেন। প্রশ্ন কনফিউজ মনে হলে সোজা সাপ্টা সালাম দিয়ে রেখে দিবেন নইলে নেগেটিভ মার্কিং'এ তালিকাভূক্ত হবেন। অারো পড়ার গতি বাড়িয়ে দিন এই ভেবে যে "অামিও একদিন ক্যাডার হব"। অাপনার প্রস্তুতি যেমনি হোক সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন এবং অাল্লাহকে ডাকুন যাতে সয়সালামতে পাস করতে পারেন। ভয় পাবেন না পাস করবেন। অাজ না হয় কাল অাপনিই ক্যাডার!! শুভ কামনা সবাইকে।

--------

ঊর্মি,চৌধুরী।
Bcs our goal

Omitab bochchon motivation story

অমিতাভ বচ্চন তাঁর জীবনীতে লিখেছেনঃ

আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে।
একদিন প্লেনে করে যাচ্ছিলাম ।
খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন।
দেখে উনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত
মানুষ মনে হয়েছিলো ।

অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছে।
কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম উনার
কোন ভ্রুক্ষেপ নেই ।
উনি একমনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন ।
চা পরিবেশন করা হলো, ঠোঁটের আগেই থ্যাঙ্কস
লেগেই আছে। আমাকে পাত্তাই দিচ্ছে না।
:
আমার উনার প্রতি কৌতুহল বেড়েই চলছিলো ।
তাই উনার সাথে কথা বলার জন্য উনার দিকে তাকিয়ে হাসলাম । উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন ......'হ্যালো' .......

কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো ।
আমিই নিজে থেকে সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম ।
জিজ্ঞাসা করলাম :' আপনি সিনেমা দেখেন ?'

উনি বললেন 'কখনো-সখনো ।
শেষ যে সিনেমাটা দেখেছি .....
হ্যাঁ...তাও প্রায় এক বছরের বেশী হয়ে গেছে ।'

বললাম ' আমি ঐ ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছি ।'

উনি উৎসাহিত হয়ে বললেন ' দারুণ ব্যাপার! 
তা আপনি কি করেন ?'

বললাম, ' আমি একজন অভিনেতা ।'

প্রত্যুত্তরে বললেন 'দারুণ! '

ব্যাস! ওই পর্যন্তই .......
প্লেন ল্যান্ড করার পর আমি ভদ্রলোকের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললামঃ
'আমার নাম অমিতাভ বচ্চন'
উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেনঃ
'আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো! 
আমার নাম জে.আর.ডি. টাটা ..
(Jehangir Ratanji Dadabhoy Tata, chairman of TATA Group)...
চমকে উঠলাম আমি!

ঐ দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম:
"যত বড়ই হই না কেনো, আমার থেকেও বড় কেউ আছে কিন্ত তাঁর দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে!"

গাছ যতই বড় হয় ততটাই মাটির দিকে ঝুঁকে যায়।

#sofolota  #সফলতা